শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

আইয়ুব বাচ্চুর স্মরণে সিডনিতে সোলস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে মারানা অডিটোরিয়ামে পারফর্ম করে ব্যান্ডদলটি। দীর্ঘদিন পর সোলস ব্যান্ডদলকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সিডনিবাসী।

এদিন সোলস তাদের জনপ্রিয় গানের পাশাপাশি প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘ঘুম ভাঙা শহরে’ গানটি পরিবেশন করেন। গানটি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন দর্শকরা। 

সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘সিডনিতে অনেকদিন পর গান করেছি। হল ভর্তি দর্শকদের গান শুনিয়ে বেশ আনন্দ পেয়েছি। প্রয়াত বাচ্চু ভাইকে স্মরণ করে, তারই প্রিয় ঘুম ভাঙা শহরে গানটি করেছি। কারণ বাচ্চু ভাই আমাদের ব্যান্ড গানকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আমাদের সোলসেরও সদস্য ছিলেন। গানের মধ্যে উনাকে সব সময় স্মরণ করার চেষ্টা করি।’

গ্রিনফিল্ড এন্টারটেইমেন্টের আয়োজনে মিরাজ হোসাইন, এনামুল হক ও ফয়সাল আজাদের উদ্যোগে এই মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নেবে সোলস।

৫০ বছর পূর্তি উপলক্ষে সোলস এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিকশা, যদি দেখো। জানা গেছে, আগামী মাসের শেষদিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের বেশকটি শহরে সোলস কনসার্টে অংশ নিয়েছিল।

এসকে/ 

অস্ট্রেলিয়া ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি আয়ুব বাচ্চু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250