সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

আগামী বছরে বলিউডে আসছে নতুন জুটির ধামাকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

২০২৩ সালে ‘পাঠান’, ‘দ্য কেরালা স্টোরি’, ‘গদর ২’, ‘জওয়ান’, ‘টাইগার ৩’ ‘অ্যানিমেল’ ‘ডানকি’ এর মতো ছবিগুলো রেকর্ড ব্যবসা করেছে। সবাই চাইছেন, আগামী বছরেও এমনই সাফল্য আসুক।

মূলত, মুখ থুবড়ে পড়া বলিউড যেন চলতি বছর প্রাণ ফিরে পেল নতুন নতুন হিট সিনেমা উপহার দিয়ে। ২০২৩ এর মতো এ যাত্রা অব্যাহত থাকবে ২০২৪ এ এমন প্রত্যাশা নিয়ে আশায় বুক বেঁধেছেন দর্শকরা। 

২০২৪ সালে সিনেমার ব্যবসা কেমন হবে, তা মুক্তির আগে নিশ্চিতভাবে বলা না গেলেও বেশ কিছু নতুন জুটি আশা দেখাচ্ছে। এ তালিকায় রয়েছে হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি, শাহিদ কাপুর-কৃতি শ্যাননের নাম। দেখা যাক কারা আসছেন নতুন কোন ধামাকা নিয়ে।

হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন (ফাইটার)

২০২৪ সালের শুরুতেই আসছে বড় ধামাকা। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রথমবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পাবে ‘ফাইটার’। ছবিটি ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন (যুদ্ধবিমান সংক্রান্ত)। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার-গান। যেখানে দুই অভিনেতা-অভিনেত্রীর কেমিস্ট্রি বেশ মনে ধরেছে দর্শকদের। পুরো ছবিতেও তাদের অভিনয় যে সবার পছন্দ হবে, এমনটা আশা রাখাই যায়।

আরো পড়ুন: ২০২৩ এ বলিউডে যা ঘটল

ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি (মেরি ক্রিসমাস)

শ্রীরাম রাঘবনের মতো পরিচালকের ছবি মানেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে থাকবে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তার ওপর ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি।

পরিচালকের প্রত্যেকটি ছবির বিষয়বস্তুতেই ভিন্নস্বাদের হয়। ‘মেরি ক্রিসমাস’-এও শ্রীরাম রাঘবন যে নতুন কিছুর ছোঁয়া দেবেন, তা বলাই বাহুল্য। তবে সবকিছুর মধ্যেও নতুন জুটি নিয়ে বেশি আলোচনা চলছে।

শাহিদ কাপুর-কৃতি শ্যানন (আনটাইটেলড)

প্রযোজক দীনেশ ভিজানের নতুন ছবিতে এই জুটিকে দেখা যাবে। ইতিমধ্যে ছবিটির ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। আপাতত জোরকদমে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই শ্যুটিং শুরুর কথা। বলিউড সূত্রে খবর, ২০২৪-এই বড়পর্দায় মুক্তি পাবে শাহিদ-কৃতি জুটির প্রথম ছবি।

এছাড়াও আরও বেশ কয়েকটি নতুন জুটির ছবি বলিউডে আসতে চলেছে আগামী বছর। ভিকি কৌশলের সঙ্গে প্রথমবার আসতে চলেছেন দক্ষিণী (বর্তমানে বলিউডেও) তারকা রাশমিকা মান্দানা।

সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্নাকে প্রথমবার জুটিতে দেখা যাবে ‘যোদ্ধা’ ছবিতে। আবার ‘হিরো নম্বর ওয়ান’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে বড়পর্দায় ডেবিউ করবেন হৃতিক রোশনের বোন পশমিনা রোশন।

এসি/ / আই.কে.জে

বলিউড নতুন জুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250