বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

আগামী বিশ্বকাপেও সাকিব-মুশফিককে দলে চান হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

একাধিকবার গণমাধ্যমে সাকিব আল হাসান বলেছেন—২০২৩ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। অনেকের ধারণা, সাকিবের কাছাকাছি সময়ে ক্যারিয়ার শুরু করা মুশফিকুর রহিমেরও শেষ বিশ্বকাপ এটা। তবে চন্ডিকা হাথুরুসিংহে দিলেন ভিন্ন মত। বাংলাদেশ প্রধান কোচ হাথুরুসিংহে মনে করেন, ফিটনেস আর ফর্ম বিবেচনায় আরো একটি বিশ্বকাপ খেলবেন সাকিব-মুশফিক।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, তাদের জার্নিটা দারুণ ছিল। একজন ক্রিকেটারের জন্য চারটি বিশ্বকাপ খেলাটা বিশেষ কিছু। সত্যি বলতে আমি জানি না তারা তাদের শেষ বিশ্বকাপ খেলছে কিনা।

তিনি আরো বলেন, তারা এখনও দারুণ ফিট, এখনও পারফর্ম করছে। এই সিদ্ধান্ত নেয়াটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমি এমন মন্তব্য করতে পারব না যে এটা তাদের শেষ বিশ্বকাপ। মুশফিক এবং সাকিব পাঁচটি বিশ্বকাপ খেলেছে।

তিনি বলেন, যারা ক্রিকেট খেলা শুরু করেছে এবং এটি নিয়ে স্বপ্ন দেখেছে তাদের জন্য পাঁচটি বিশ্বকাপ খেলা দারুণ ব্যাপার। বাংলাদেশের ক্রিকেটের অল্প সময়ের জার্নিতে সেরা ক্রিকেটার হিসেবে তাদেরকে পেয়েছে। তারা যদি ছেড়ে দিতে চায় তাহলে আমি বলতে পারি এটা বাংলাদেশের ক্রিকেটে বড় প্রভাব ফেলবে।

এসময় পুনেতে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে টাইমড আউট নিয়ে বলেন, এ নিয়ে বিতর্ক খুব শিগগিরই থামবে বলে মনে হয় না। আমি মনে করি টাইমড আউটের সিদ্ধান্ত নেওয়ার ভার আম্পায়ারদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। এই আউট ক্রিকেটের আইনের মধ্যেই আছে। আমি চাই এ সিদ্ধান্তটা আম্পায়ারের দিক থেকেই আসুক। তারাই ঘোষণা করুক, কোনো ব্যাটসম্যান টাইমড আউট হয়েছেন কি না!

হাথুরুর মনোযোগ এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরেই। তিনি বলেন, অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার হারটা আমাদের সম্ভাবনা তৈরি করেছে। তবে আমি বিষয়টা নিয়ে ভাবছি না। আমি ভাবছি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে। অস্ট্রেলিয়াকে হারাতে হলে আমাদের খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। এখন আমাদের সব মনোযোগ সেদিকেই।

এসকে/ 

বাংলাদেশ ক্রিকেট দল চন্ডিকা হাথুরুসিংহে সাকিব-মুশফিক ২০২৭ বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250