সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

আজ উঠবে সুপারমুন, দেখা যাবে বাংলাদেশ থেকেও

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি আগস্ট মাসে দেখা যাবে দুইটি সুপারমুন। যাকে ব্লুমুন বলেও পরিচিত। এই মহাজাগতিক ঘটনা বিশ্ববাসী দেখতে পাবেন। 

মঙ্গলবার (১ আগস্ট)। আর দ্বিতীয় সুপারমুনের দেখা মিলবে ৩০ আগস্ট। 

সৌরজগতে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণভাবে উদিত বড় চাঁদকে বলা হয় সুপারমুন। এটা এমন একটা ঘটনা যেখানে পূর্ণিমার চাঁদকে স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে এই সুপারমুনের দেখা মিলবে। খুশির খবর হলো বাংলাদেশের আকাশেও এ চাঁদের দেখা মিলবে। 

বাংলাদেশে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত (আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে) সুপারমুন দেখা যাবে বলে জানা গেছে। বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে সুপারমুন দেখার ব্যবস্থা করা হয়েছে। 

এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপারমুন দেখার জন্য আগারগাঁওস্থ বিজ্ঞান জাদুঘরের প্রশাসনিক ভবনের ছাদে স্থাপন করা হবে শক্তিশালী টেলিস্কোপ। এতে অংশ নিতে রাজধানীর শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছেন জাদুঘরের পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

 তিনি বলেছেন, ‘রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুপারমুন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য এসময় কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হবে। এজন্য শিক্ষার্থীরা ০১৭১১৪০৭৯৪৮ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

ওআ/

সুপারমুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250