সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

আজ ‘ভুলো না আমায়’ দিবস

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘ভুলো না আমায়’ কথাটির সঙ্গে অনেকেই বেশ পরিচিত, যাদের বেড়ে ওঠা নব্বইয়ের দশকে। প্রেমিক বা প্রিয়জনের কাছে প্রেমিকা বা স্ত্রী হাতে সেলাই করা রুমালে লেখা থাকত ‘ভুলো না আমায়’। দীর্ঘদিন দূরে থেকে যেন প্রিয়জনকে ভুলে না যায় সেই আকুতিই যেন এই লেখা।

তবে জানেন কি? আজ ‘ভুলো না আমায়’ বা ‘ফরগেট মি নট’ ডে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় এক করুণ ইতিহাস। ১০ নভেম্বর দিনটি বিশ্বে পালিত হয় সেইসব সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে, যারা যুদ্ধে মারা গেছে, কিংবা অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ‘ফরগেট মি নট, ডে পালিত হয়ে আসছে।

সময় যত এগিয়েছে এই দিবসের মর্মার্থ আরো বেড়েছে। এখন এটি শুধু সৈন্যদের শ্রদ্ধা জানাতে নয়, বরং সব হারিয়ে যাওয়া প্রিয়জনকে মনে করার দিন। শৈশবের বন্ধুকে হারিয়ে যাওয়া বন্ধুকে মনে করতে পারেন এই বিশেষ দিনে। নিউজিল্যান্ডে ফরগেট মি নট ডে তাদের জন্য উত্সর্গীকৃত হয় যারা আলঝাইমার রোগের কারণে প্রিয়জনদের হারিয়েছেন।

এই দিবসটি উদ্ভাবন করেছিলেন বিচারক রবার্ট এস. মার্কস। তিনি নিজেও একজন যুদ্ধ ফেরত সৈনিক ছিলেন। এমনকি প্রথম বিশ্বযুদ্ধে তিনি শারীরিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এবং তিনি দেখেছিলেন এই যুদ্ধে যেসব সৈনিক তাদের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন তাদের ত্যাগ এবং কষ্ট। তাদের ত্যাগ যেন জাতি ভুলে না যান তাই এই দিবস।

এছাড়াও ‘ফরগেট মি নট’ কিন্তু একটি ফুলের নাম। যা ভালোবাসার আরেক প্রতীক। নীল রঙা ছোট্ট ফুল ফোটে গুচ্ছ ধরে। গড়ন অনেকটা বাঙালি নারীদের পুরোনো কালের নাকফুলের মতো। নীল রঙের ছোট্ট এই মায়াবী ফুলের নাম ‘ফরগেট মি নট’। বাংলা ভাবানুবাদে যার অর্থ দাঁড়ায় ‘ভুলো না আমায়’। আলাস্কা জাতীয় ফুল হিসেবে স্বীকৃতি দিয়েছে এই ফুলকে।

সূত্র: ন্যাশনাল টুডে

এসকে/ 


‘ভুলো না আমায়’ দিবস প্রথম বিশ্বযুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250