শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

আদানির কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ৮ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে আবার বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

গতকাল বেলা ২টা ৪৬ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ঝড়ের কারণে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আদানি বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।

আরো পড়ুন: জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ

আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত মার্চে। এর আগে ২ জুন সর্বোচ্চ ১০৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছিল আদানি। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে দুদিন আগে। এটি থেকে মোট এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে ।

এম/


আদানির কেন্দ্র জাতীয় গ্রিড বিদ্যুৎ সরবরাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250