রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

আফগানদের প্রেরণায় সেই চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

রশিদ খান - ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ভালো খেলার প্রেরণা আছে রশিদ খানদের কাছে। এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই চার বছর আগে বাংলাদেশকে টেস্টে হারিয়েছিল আফগানিস্তান। রোমাঞ্চকর সেই টেস্ট জয়ের কারিগর ছিলেন রশিদ খান। সেই জয় থেকেই প্রেরণা খুঁজছেন আফগানিস্তান চ্যাম্পিয়ন বোলার। 

গতকাল চট্টগ্রামে তিনি বলেন, ‘শেষবার এখানে আমরা টেস্ট ম্যাচ জিতেছি, ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছি। সেটা অতীত। আমরা নতুন করে আন্তর্জাতিক ম্যাচ খেলব, নয়া পরিকল্পনায়। সিরিজের জন্য আমরা নিজেদের প্রস্তুত করেছি। কাল প্রথম ম্যাচে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’ 

আরো পড়ুন:টিভিতে দেখুন আজকের খেলা (৪ জুলাই ২০২৩)

দেশের মাটিতে এক দিনের ক্রিকেটে বাংলাদেশকে ভালো দল হিসেবে সম্মান দেখালেও নিজেদের পিছিয়ে রাখছেন না রশিদ। তাঁর মতে, ‘বাংলাদেশ দেশের মাটিতে সব সময় ভালো খেলে। এক দিনের ক্রিকেটে কয়েক বছর ধরে ভালো খেলছে তারা। আমরাও দুই বছর ধরে ভালো ক্রিকেট খেলছি। আমরাও সুপার লিগ থেকে বিশ্বকাপে খেলছি। শেষ ৯ ম্যাচ খুবই ভালো ক্রিকেট খেলছি। এখানেও ভালো করতে চাই। আশা করি, দুই দলের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।’

এম/


বাংলাদেশ আফগানিস্তান সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250