বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

আমদানি-রপ্তানি বন্ধ হিলি স্থলবন্দরে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব জন্মাষ্টমী (শ্রীকৃষ্ণের জন্মদিন) উপলক্ষ্যে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে । 

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এসময় জামিল হোসেন বলেন, “শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বুধবার সকাল থেকে ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এক দিন বন্ধের পর আগামীকাল বৃহস্পতিবার থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।” 

এব্যাপারে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “হিলি স্থলবন্দরে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।” 

এম.এস.এইচ/

আমদানি রপ্তানি হিলি স্থলবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250