মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আমার দোষ হলে শাকিবের সঙ্গে সংসার করতে চাইতাম না: বুবলী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

চিত্রনায়িকা শবনম বুবলী - ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের যত দোষই থাকুক না কেন তার সঙ্গে সংসার করতে চান চিত্রনায়িকা শবনম বুবলী। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন এ চিত্রনায়িকা।

দিনশেষে চিত্রনায়ক শাকিব খানের দোষ খুঁজতে যাবেন না চিত্রনায়িকা শবনম বুবলী। বরং সেগুলো এড়িয়ে শাকিব যেভাবে চান সেভাবেই সংসার করতে চান, এমনটাই জানালেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ব্যক্তি শাকিবের দোষের কথা বলতে গেলে অনেক কিছুই সামনে চলে আসে। তবে তাকে সম্মানের জায়গা থেকে দেখি। তাই সে সম্মানের দিক থেকেই সংসার করতে চেয়েছি আমি।


শাকিব খানের দোষ খুঁজতে যাবেন না চিত্রনায়িকা শবনম বুবলী - ছবি: সংগৃহীত

সংসার টিকিয়ে রাখতে তাই শতভাগই চেষ্টা করেছেন তিনি। এ প্রসঙ্গে বুবলী জানান, শাকিবের পছন্দকেই সব সময় প্রাধান্য দিয়েছি।  সে ( শাকিব) যেভাবে চেয়েছে যেমন ফিল্ম ছেড়ে হোক, ফিল্ম করে হোক, কাজ করে হোক বা না করে হোক, চাকরি না করে ১০০ ভাগ সংসার করে হোক যেভাবে ভালো লাগে কিংবা শান্তি লাগে সেভাবেই আমি চেষ্টা করেছি, এখনও করছি।

বুবলী আরও জানান, আপনাকে যে সম্মান করবে আপনি তাকে সম্মান করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু শাকিব আমাকে অসম্মান করলেও আমি তাকে কখনই অসম্মান করব না। কারণ দোষ আমার নয়।

আরো পড়ুন: ছাড়পত্র পেলো ববির ‘ময়ূরাক্ষী’, মুক্তি কবে?

সংসার ভাঙার প্রসঙ্গে বুবলী জানান, মানসিকভাবে নতুন কোনো সিদ্ধান্ত শাকিব নিতে চাইলে তা নিতেই পারে। তার মানে এই নয়, এ জন্য আমাকে অপমান, অপদস্ত করে সে সিদ্ধান্ত নিতে হবে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250