সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

রেসিপি

আমের পাটিসাপটা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমের মৌসুমে পাকা আম দিয়ে তৈরি করুন মজাদার পাটিসাপটা পিঠা। খুব সহজে যেভাবে তৈরি করবেন-

তৈরির উপকরণ- 

ময়দা ২ কাপ, চিনি ১ কাপ, পানি প্রয়োজনমতো।

পুরের জন্য ঘন দুধ চার কাপ পাকা আমের কাঁথ এক কাপ, পোলাওয়ের চাল(দুই টেবিল চামচ) ভিজিয়ে ব্লেন্ড করে নিন) চিনি আধা কাপ, এলাচগুঁড়া ও লবণ সামান্য।

প্রস্তুত প্রণালি- 

ময়দা চিনির সিরা ও প্রয়োজনমতো হালকা গরম পানি দিয়ে মিশিয়ে মাঝারি ঘন মিশ্রণ তৈরি করে রেখে দিন।  

এবার পুরের সব উপকরণ একসঙ্গে হাঁড়িতে চুলার হালকা আঁচে রান্না করুন। ঘন ঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। ঘন হয়ে এলে নামিয়ে ছড়ানো একটি প্লেটে ঢেলে ক্ষীর ঠান্ডা করে নিন।

আরো পড়ুন: কোলেস্টেরল কমাতে খেতে পারেন বাদাম

প্যান গরম হলে তাতে অল্প তেল ব্রাশ করে নিন। ময়দার মিশ্রণ আধা কাপ পরিমাণ ঢেলে প্যান ঘুরিয়ে বড় রুটির মতো তৈরি করুন। ২ মিনিট পর একপাশ থেকে পুর রেখে পাটিসাপটা পিঠাগুলো ভাঁজ করে তুলে নিন।   

পরিবেশন করুন গরম বা ঠান্ডা যেভাবে পছন্দ।

এম এইচ ডি/

আমের পাটিসাপটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250