মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ *** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

আরব আমিরাত ও ভারতে আসছে উড়ন্ত ট্যাক্সি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এটি এখন আর কোনো কল্পকাহিনী নয়। সাধারণত বৈজ্ঞানিক কল্পকাহিনীতে উড়ন্ত ট্যাক্সি দেখা গেলেও এবার বাস্তবে তা সংযুক্ত আরব আমিরাতের প্রধান বাণিজ্যিক শহর দুবাইয়ের আকাশে উড়তে দেখা যাবে।

শনিবার (১৮ নভেম্বর) রিয়াদভিত্তিক একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রাথমিকভাবে উড়ন্ত ট্যাক্সি দুবাই বিমানবন্দর থেকে পাম সিটি ও রাজধানী আবুধাবির বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রস্থল কর্নিশের মধ্যে চলাচল করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক অপারেটর আর্চার অ্যাভিয়েশন জানিয়েছে, উড়ন্ত ট্যাক্সি এখন বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে।

'মিডনাইট' নামের এই ইলেকট্রিক আকাশযানে চার যাত্রী ও পাইলট চলাচল করতে পারবেন। ২০২৫ সালে এই ট্যাক্সি যুক্তরাষ্ট্রে ও এর পরের বছর তা সংযুক্ত আরব আমিরাত ও ভারতে চলাচল করবে।

সম্প্রতি শেষ হওয়া দুবাই এয়ারশোতে আর্চার অ্যাভিয়েশনের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, এখন ক্যালিফোর্নিয়ায় উড়ন্ত ট্যাক্সি 'মিডনাইট'র পরীক্ষামূলক চলাচল আয়োজন করা হচ্ছে।

আরো পড়ুন : নারজো ৫০ সহ অন্যান্য রিয়েলমি ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে

আশা করা হচ্ছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে উড়ন্ত ট্যাক্সি চলাচলের জন্য ফেডারেল অ্যাভিয়েশন এডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমতি পাওয়া যাবে। দুবাই এয়ারশো চলাকালে আর্চার অ্যাভিয়েশনের সঙ্গে দুবাইভিত্তিক প্রাইভেট অ্যাভিয়েশন অপারেটর এয়ার শেতুর চুক্তি হয়েছে।

এয়ার শেতু ৫০০ মিলিয়ন ডলারে ১০০ উড়ন্ত ট্যাক্সি কেনার চুক্তি করেছে। এই প্রতিষ্ঠানটি আরব আমিরাতের 'মুবাদালা'র অর্থায়নে সে দেশে উড়ন্ত ট্যাক্সি পরিচালনার পরিকল্পনা করছে।

আর্চার অ্যাভিয়েশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বিলি নোলেন বলেন, 'আমরা একে শহুরে আকাশ-ট্যাক্সি হিসেবে বিবেচনা করছি। এটি প্রতি ঘণ্টায় ১০০ থেকে দেড়শ মাইল বেগে চলাচল করতে পারবে।'

মাইলপ্রতি একজন যাত্রীকে চার থেকে পাঁচ ডলার গুণতে হতে পারে বলেও জানান তিনি। তবে ভারতের কোথায় এই ট্যাক্সি চলবে সে বিষয়ে কিছু বলা হয়নি।

এস/ আই. কে. জে/ 

ভারত আরব আমিরাত উড়ন্ত ট্যাক্সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250