সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

আল্লাহকে কি স্বপ্নে দেখা সম্ভব?

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

জাগ্রত অবস্থায় এ পৃথিবীতে আল্লাহ তাআলার দর্শন সম্ভব নয়। অবশ্য আল্লাহ পাক অনেক সময় স্বপ্নে দর্শন করিয়ে দেন। কীভাবে করান এটা আল্লাহ তাআলাই ভাল জানেন। রসুল সা. একবার আল্লাহকে স্বপ্ন দেখার বিষয়ে কথা বলেন। তিরমিজি শরিফের অনেক বড় একটি হাদিসে এ বিষয়ে উল্লেখ আছে।

হযরত মুআজ ইবনে জাবাল রা. হতে বর্ণিত, তিনি বলেন, একদিন সকালে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ফজরের নামাজ আদায় করতে আসতে পারলেন না। এমনকি আমরা সূর্য উদিত হয়ে যাওয়ার আশংকা করলাম। 

তিনি তাড়াতাড়ি বের হয়ে এলে নামাজের জন্য ইকামাত দেয়া হল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে সালাত আদায় করলেন। তিনি সালাম ফিরানোর পর উচ্চস্বরে আমাদেরকে ডেকে বললেন, তোমরা যেভাবে সারিবদ্ধ অবস্থায় আছ সেভাবেই থাক। তারপর তিনি আমাদের দিকে ফিরে বসলেন অতঃপর বললেন, সকালে তোমাদের নিকট আসতে আমাকে কিসে বাধাগ্রস্ত করেছে তা এখনই তোমাদেরকে বলছি।

আরো পড়ুন : হজ প্যাকেজ ৪ লাখ টাকা নির্ধারণ করতে লিগ্যাল নোটিশ

আমি রাত্রে উঠে অজু করি, নামাজ পড়ি। নামাজের মধ্যে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়লাম, এমন সময় আমি আমার মহামিহয়ান আল্লাহকে খুব সুন্দর অবস্থায় (স্বপ্নে) দেখতে পেলাম।

তিনি বললেন, হে মুহাম্মাদ। আমি বললাম হে আমার আল্লাহ আমি উপস্থিত। তিনি বললেন, উর্ধ্বজগতের অধিবাসীগণ (শীর্ষস্থানীয় ফেরেশতাগণ) কি ব্যাপারে বিতর্ক করছে? আমি বললাম হে আমার প্রতিপালক আমি জানি না। আল্লাহ তাআলা এ কথা তিনবার বললেন।

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে দেখলাম যে, তিনি তার হাতের তালু আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন। আমি আমার বক্ষস্থলে তার হাতের আঙ্গুলের শীতলতা অনুভব করলাম। ফলে প্রতিটি জিনিস আমার নিকট আলোকোদ্ভাসিত হয়ে উঠল। আমি তা জানতে পারলাম। আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মাদ! আমি বললাম আমার প্রতিপালক। আমি আপনার নিকট হাজির। তিনি বললেন, উর্ধ্বজগতের বাসিন্দাগণ কী ব্যাপারে বিতর্ক করছে? আমি বললাম, কাফফারাত প্রসঙ্গে (তারা বিতর্ক করছে)।

আরো পড়ুন : বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব

তিনি বলেন, সেগুলো কি? আমি বললাম হেঁটে সালাতের জামাআতসমূহে হাজির হওয়া, নামাযের পর মসজিদে বসে থাকা এবং কষ্টকর অবস্থায়ও উত্তমরূপে অজু করা। তিনি বললেন, তারপর কি ব্যাপারে (তারা বিতর্ক করেছে)? আমি বললাম, খাদ্যপ্রার্থীকে আহার্যদান, নম্রতার সাথে কথা বলা এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে সেই সময় সালাত আদায় করা প্রসঙ্গে।

 আল্লাহ তাআলা বললেন, তুমি কিছু চাও, বল হে আল্লাহ! আমি তোমার কাছে ভাল ও কল্যাণকর কাজ সম্পাদনের, মন্দ কাজসমূহ বর্জনের, দরিদ্রজনদের ভালবাসার তাওফিক চাই, তুমি আমায় ক্ষমা কর ও দয়া কর। তুমি যখন কোন গোত্রকে বিপদে ফেলার ইচ্ছা কর তখন তুমি আমাকে বিপদমুক্ত রেখে তোমার কাছে তুলে নিও। 

আমি প্রার্থনা করি তোমার ভালোবাসা, যে তোমায় ভালোবাসে তার ভালোবাসা ও এমন কাজের ভালোবাসা যা তোমার ভালোবাসার নিকটবর্তী করে দেয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বপ্লটি অবশ্যই সত্য। অতএব তা পড়, তারপর তা শিখে নাও। (সুনানে তিরমিজি ৩২৩৫)

এস/ আই.কে.জে

স্বপ্ন আল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250