বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাকিরার ভারতের কনসার্ট বাতিল *** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ইমরান-পূজার নতুন মিউজিক ভিডিওতে দিঘী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গানের শিরোনাম 'চোখে চোখে'। দীর্ঘ পাঁচ বছর পর নতুন দ্বৈত গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন সংগীতশিল্পী ইমরান ও বাঁধন সরকার পূজা। 

গানটির কথা লিখেছেন পীযূষ দাস। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটির ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।গানটির মিউজিক ভিডিওতে ইমরান, পূজা ছাড়াও অংশ নিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ও জিলানী। আগামী ৫ নভেম্বর সিএমভি অডিও প্রতিষ্ঠানের ব্যানারে গানটি প্রকাশ হবে।

আরো পড়ুন : পর্নের সঙ্গে তিনি এখনো জড়িয়ে, বললেন শিল্পার স্বামী

বাঁধন সরকার পূজা গণমাধ্যমকে  বলেন, 'চলতি বছর এটি আমার প্রথম গান। দীর্ঘদিন পর আমার আর ইমরানের দ্বৈত গান আসছে। বেশ আলাদা কথা-সুরের একটি গান। গানের সঙ্গে মিল রেখে ভিডিও করা হয়েছে। গানটির ভিডিও বেশ কিছুদিন আগে শুটিংকরা হয়েছে। এর আগে ইমরানের সঙ্গে আমার বেশকিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন এই 'চোখে চোখে' গানটিও শ্রোতারা পছন্দ করবে আশা করছি।'

দীঘি গণমাধ্যমকে বলেন, 'গানটি আমার কাছে পছন্দ হয়েছে বলেই গানটির ভিডিও চিত্রে মডেল হয়েছি। আমার কাছে এই গানটির ভিডিওতে কাজ করে খুব ভালো লেগেছে। একটু আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে আমাকে। সব মিলিয়ে দারুণ একটা কাজ।'

পূজা-ইমরান জুটির গাওয়া অন্য দর্শকপ্রিয় গানের মধ্যে রয়েছে 'দূরে দূরে', 'মানে না মন', 'কেন বারে বারে'।

এস/  আই.কে.জে

ইমরান-পূজা মিউজিক ভিডিও দিঘী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250