শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে *** প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু *** বন্দর বিদেশিদের দিলে অর্থনৈতিক লাভ, এর প্রমাণ কেউ দেখাতে পারেনি: প্রিন্স

ইসির টিওটি কার্যক্রম শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সাথে সম্পৃক্ত প্রায় ১০ লাখ জনবলকে প্রশিক্ষণ দিবে ইসি। আর এই ১০ লাখ লোককে যারা প্রশিক্ষণ দিবে সেই প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম আজ শনিবার (২রা সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। 

নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের (ইটিআই) মহাপরিচালক এসএম আসাদুজ্জামানপ গণমাধ্যমকে এসব তথ্য জানান। শনিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রথম ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কার্যক্রম উদ্বোধন করবেন। আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে এ উদ্বোধনী অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন। 

প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের পর ধাপে ধাপে মাঠ পর্যায়ে সব প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়ে সব ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রযুক্তি নির্ভর ভোট ব্যবস্থাপনার বিষয়ে জেলা ও উপজেলা সম্পৃক্ত কর্মকর্তাদেরও আলাদা প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে। 

এসব প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনী আইন, বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধিসহ সার্বিক বিষয় তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

নির্বাচনের দুই সপ্তাহ আগে থেকে উপজেলা ও থানা পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ নির্বাচনে ৪২ হাজার হাজারের বেশি প্রিজাইডিং অফিসার, আড়াই লাখের বেশি সহকারি প্রিজাইডিং অফিসার এবং সোয়া পাঁচ লাখের মতো পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ইটিআই মহাপরিচালক গণমাধ্যমকে বলেন, “প্রায় ১২ কোটি ভোটারের এ নির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্র থাকছে। ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কর্মকর্তা মিলিয়ে ১০ লাখেরও বেশি লোকবল লাগবে।”

তিনি আরো বলেন, “আমাদের একটা কর্মপরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী, নির্ধারিত সংখ্যক লোকবল নিয়ে ব্যাচভিত্তিক সবাইকে প্রশিক্ষণ ও ব্রিফিংয়ের আওতায় আনা হবে। পাশাপাশি সাংবাদিক ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ব্রিফিং-এর বিষয়টিও বিবেচনায় রয়েছে। সময় যত ঘনিয়ে আসবে কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এম.এস.এইচ/ 

নির্বাচন ইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250