শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদাবাজি করতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন: হাসনাত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি


ব্যবসায়ীদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা বাজারে চাঁদাবাজি করতে আসবে তাদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখুন। পরে পুলিশের হাতে তুলে দিন।

শুক্রবার (২২শে নভেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট এলাকার কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি। শুধু চাঁদাবাজদের মুখ বদল হয়েছে। প্রকাশ্যে না হলেও তারা নীরবে চাঁদা তুলছে। দিন-রাত বাজারের বিভিন্ন স্থানে এসব চাঁদাবাজি হয়। আমার কাছে এসব খবর আসছে।

তিনি বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজারের সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে, দীর্ঘদিনের এই সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা অনেক রক্ত ও লাশের বিনিময়ে একটি নতুন বাংলাদেশে পেয়েছি। চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটদের ঠাঁই এই মাটিতে হবে না। আমরা তাদের কঠোর হাতে দমন করব।

এ সময় ব্যবসায়ীদেরকে হাসনাত বলেন, আপনারা নিজেরা সিন্ডিকেট গড়বেন না, কোনো সিন্ডিকেটের কবলে পড়বেন না। সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচামাল ক্রয় করে ভোক্তাদের হাতে ন্যায্যমূল্যে তুলে দিন। অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত থাকুন। দ্রব্যমূল্য মানুষের সহনীয় পর্যায়ে রাখুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির এই আহ্বায়ক বলেন, দেশ সংস্কারের কাজ চলছে, আমরা সবাই একে-অপরকে সহযোগিতার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে।

এ সময় হাসনাতের সঙ্গে দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ওআ/

হাসনাত আব্দুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250