রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

মাস্ক কি এখনো ব্যবহার করা জরুরি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই করোনার পরেও এখনো ফেস মাস্ক ব্যবহার করেন। মাস্ক ব্যবহার করা ভালো জেনেই তারা ব্যবহার করে থাকেন। রাস্তাঘাটে মাস্কের ব্যবহার প্রায়ই চোখে পড়ে। সাধারণত মানুষ যেসব মাস্ক ব্যবহার করেন, তা হয় একবার ব্যবহারযোগ্য সার্জিক্যাল মাস্ক, অথবা সাধারণ বা বাহারি ডিজাইনের কাপড়ের মাস্ক। আরেক ধরনের মাস্ক আছে যেগুলো পেশাজীবীরা ল্যাবে বা মাইক্রো, ন্যানো ড্রপলেট দিয়ে ছড়ায়, এমন রোগের যখন চিকিৎসা করেন, সেই সময় ব্যবহার করেন।

সাধারণ মানুষ যে মাস্ক ব্যবহার করেন, সার্জিক্যাল বা কাপড়ের মাস্ক, এই মাস্ক রোগজীবাণু আটকাতে পারে না বললেই চলে। কারণ, মাস্কে যে ছোট ছোট ছিদ্র থাকে, তার আকার জীবাণুর চেয়ে বড়, তাই ভেতর দিয়ে জীবাণু সহজেই ঢুকে যেতে পারে। এমনকি আপনার সামনে যদি কেউ হাঁচি দেয় এবং তাতে যদি কোনো রোগের জীবাণু থাকে, আপনার সার্জিক্যাল মাস্ক সেই জীবাণুকে আটকাতে পারে না। কাপড়ের পুনর্ব্যবহারযোগ্য মাস্ক আদতে খুব একটা কাজেরই না।

তবে রাস্তার ধুলাবালু থেকে দুটি মাস্কই কিছুটা রক্ষা করে। বিশেষত যাদের ধুলোতে (ডাস্ট) অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে কাপড়ের মাস্ক কোনো সাহায্য না করলেও সার্জিকাল মাস্ক বেশ ভালো উপকারী।

একটা আদর্শ মাস্কে সাধারণত পাঁচটি স্তর থাকে, যার মধ্যে মেল্টব্লোন স্তর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশি অনেক সার্জিক্যাল মাস্কেও এই স্তর থাকে না বললেই চলে। প্রথমত, যারা মাস্ক ব্যবহার করেন, তাদের মধ্যে খুব কম মানুষই আছেন, যারা মাস্ক কেনার সময় ছিঁড়ে দেখেছেন যে এর মধ্যে আসলে স্তর কয়টা এবং মেল্টব্লোন লেয়ার আদৌ আছে কি না। দ্বিতীয়ত, কাপড়ের মাস্কের কোনো স্বাস্থ্যসম্মত বিধি এখনো প্রমাণিত হয়নি।

আরো পড়ুন : পেইন কিলার খাচ্ছেন, কিডনি রক্ষা করবেন যেভাবে

কখন মাস্ক ব্যবহার করা নিষেধ

১. বাড়ির ভেতরে মাস্ক ব্যবহার করা (যদি সবকিছু স্বাভাবিক থাকে)।

২. একটি মাস্ক চার ঘণ্টার বেশি ব্যবহার করা।

৩. পুনর্ব্যবহার।

৪. একজনের মাস্ক আরেকজন ব্যবহার করা।

৫. মাস্ক ব্যবহারের সময় কথা বলতে বলতে ভিজে গেলে, তা ব্যবহার করতে থাকা।

৬. শ্বাসকষ্টের রোগীদের দীর্ঘক্ষণ ব্যবহার।

৭. মুখের চামড়ায় কোনো সংক্রামক বা অসংক্রামক রোগ হলে।

কখন আবশ্যক

চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের ক্ষেত্রে হাসপাতালে মাস্ক ব্যবহার করা, যারা হাসপাতালে রোগী দেখতে আসেন, তাদেরও ব্যবহার করা।

ডাস্ট অ্যালার্জির রোগী

ধুলার জায়গায় কাজ করেন, এমন সব কর্মী, আটা বা কোনো গুঁড়ার মিলে (হলুদ, মরিচ, ধনে) করেন যারা, তারা বিশেষ মাস্ক ব্যবহার করবেন।

সবচেয়ে বেশি মাস্ক ব্যবহারকারী দেশ জাপানে ২০১৬ সালে এক গবেষণায় দেখা যায়, শহরে থাকা ৫৭ দশমিক ৯ শতাংশ মানুষ এবং গ্রামে থাকা ৯ দশমিক ৩ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করেন। স্বাস্থ্যগত দিক দিয়েও তারা বেশ ভালো আছেন। ২০২২–এ সেই জাপানের আরেক গবেষণা বলছে, মাস্কের ব্যবহার তারা সরকারিভাবেই কমিয়ে এনেছেন প্রায় ১১ শতাংশর কাছাকাছি (সমগ্র জাপানে), কারণ, তারা আসলে দূষণ কমানোতে মনোযোগ দিয়েছেন।

এস/ আই.কে.জে/

মাস্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250