বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

গ্লোবাল ট্রাভেলার জরিপ

ইস্তাম্বুল এখন বিশ্বের সেরা বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সেরা বিমান বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক সাময়িকী গ্লোবাল ট্রাভেলার পরিচালিত এক জরিপে এই স্বীকৃতি পায় বিমানবন্দরটি। 

এছাড়াও আরো কয়েকটি সূচকে শীর্ষে রয়েছে ইস্তাম্বুল বিমানবন্দর। সেগুলো হলো, ‘বিমানবন্দরে খাদ্য ও পানীয় পরিষেবা’, ‘বিমান বন্দরে কেনাকাটার অভিজ্ঞতা’ এবং ‘কর বিহীন কেনাকাটা’। 

আরো পড়ুন: ডাঙায় উঠতে মুখ্যমন্ত্রীকে আনার শর্ত চোরের!

জরিপের এই ফলাফলে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানিয়েছে ইস্তাম্বুল বিমানবন্দর কর্তপক্ষ। বিমান বন্দরটির গণযোগাযোগ বিভাগের পরিচালক গোখান সেনগুল এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বের সেরা বিমান বন্দরসহ ৫টি ক্যাটাগরিতে ইস্তাম্বুল বিমানবন্দর শীর্ষে রয়েছে— এটা আমাদের জন্য খুবই আনন্দের। বন্দরের প্রত্যেক কর্মীর কঠোর পরিশ্রম, আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণে এই স্বীকৃতি অর্জন করা সম্ভব হয়েছে।’

১৮ই ডিসেম্বর (সোমবার) ফলাফল প্রকাশ করে এক বিবৃতিতে গ্লোবাল ট্রাভেলার জানিয়েছে, জরিপটিতে অংশ নিয়েছেন মোট ৫ লাখ পাঠক, যাদের ৯৬ শতাংশই বিভিন্ন কারণে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা গ্রহণ করেন। জরিপে অংশগ্রহণকারীদের সবাই নিজ নিজ অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

এইচআ/ আই. কে. জে/  

জরিপ ইস্তাম্বুল বিমানন্দর গ্লোবাল ট্রাভেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250