মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ঈদে অন্য তারকাদের ছবি দেখবেন সিয়াম!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩

#

সিয়াম আহমেদ - ছবি: সংগৃহীত

'অন্তর্জাল' সিনেমা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন এবিএম সুমন, সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল। আসন্ন ঈদে সিয়ামের ছবি ছাড়াও আসছে শাকিব, নিশো, রায়হান রাফী, মাহফুজ, বুবলীর সিনেমা। বাকিদের সিনেমা দেখবেন বলে জানালেন নায়ক সিয়াম।

সোমবার (৫জুন) রাজধানীর বারিধারায় অন্তর্জাল সিনেমা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা এবিএম সুমন, সিয়াম আহমেদ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

শুরুতেই সিয়াম বলেন, ‘কাজ নিয়ে কথা হোক, ব্যক্তিগত জীবন নিয়ে না। আমি কোনো ফেরেশতা না যে ভুল করি না। আমি কারো ফুটেজ খাই না।’

তিনি আরো বলেন, "সবার সাথে স্ক্রিনশট শেয়ার করতে পছন্দ করি। 'অন্তর্জাল' নিয়ে খুব বেশি প্রত্যাশা করার দরকার নাই। আমাকে যারা পছন্দ করে না, তারা দিন শেষে আমার সিনেমা দেখতে আসবে না এটাই স্বাভাবিক।"

আরো পড়ুন :বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম: জায়েদ খান

সিয়াম জানান, ‘মনে রাখার মত, ভালো কাজ করতে গেলে সিনেমা অল্প করাই ভালো। শুধুমাত্র টাকা কামানোর জন্য তো চাইলে সারাবছরই সিনেমায় সাইন করা যায়। আমি টাকা নিয়ে চিন্তা করি না। আমি ভালো গল্প দেখে সাইন করি।’

‘শাকিব, নিশো, রায়হান রাফী, মাহফুজ, বুবলী ঈদে সবার সিনেমা আসছে। সবাই আমার আপনজন। সবার সিনেমা আমাদেরকে দেখতে হবে। আমি অন্তত দেখতে যাবো,’ বলেন সিয়াম।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250