বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা *** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী *** নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের লীগের হামলা, নিহত ২ *** আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ *** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঈদুল ফিতরের দিন সারাদেশে বিছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কমতে পারে তাপমাত্রা। এছাড়া ঈদ পরবর্তী ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ২৩ এপ্রিলের পর কমতে পারে খুলনা বিভাগে তাপমাত্রা।

আগামী তিন দিনের আবহাওয়া পরিস্থিতির উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, এই তিনদিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে, হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। এছাড়া এই সময়ে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে গত কয়েকদিন ধরে সারাদেশে মানুষের জীবন ছিল বিপর্যস্ত। এখন কিছুটা তাপপ্রবাহ কমতে থাকায় জনজীবনে স্বস্তি এসেছে। দু’একদিনের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমতে পারে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকায় তাপমাত্রা পরিস্থিতির উন্নতি হতে পারে।

ওআ/

ঈদ সারাদেশ বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250