সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা *** পাকিস্তান যে ক্ষতি করেছিল, আওয়ামী লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী *** বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী *** মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু *** মিনাবের হামলার নির্দেশদাতা মার্কিন কর্মকর্তাদের ইরানের হুমকি—‘তোমাদের খুঁজে বের করা হবে’ *** পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত *** গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ *** গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন *** মধ্যরাতে খুলনার নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ *** ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশ কি বিপদে

ঈদের পর বিয়ের পিঁড়িতে বসবেন সংগীতশিল্পী ঐশী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত ২ এপ্রিল রাতে আংটিবদল হয়ে গেল জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর। পাত্র আরেফিন জিলানী সাকিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে বর্তমানে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। ঈদের পর এই জুটির বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।

ঐশীর মা নাসিমা মান্নান জানান, ঐশী-সাকিবের পরিচয় প্রায় আড়াই বছরের। এত দিন সম্পর্কের গণ্ডি দুজনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার সেটা পারিবারিক মর্যাদা পেল। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রবিবার রাতে হয়ে গেল আংটিবদলের আনুষ্ঠানিকতা।

তিনি বলেন, ‘ওদের পরিচয় ছিল দুই আড়াই বছরের। দুজন দুজনকে পছন্দ করত। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম।

সে হিসেবে অনেকটা হুট করেই রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

আংটিবদল তো হলো, কবে বাজবে বিয়ের সানাই? জবাবে নাসিমা মান্নান জানান, ঈদের পরে দিন-তারিখ চূড়ান্ত হবে। তখন সবাইকে জানানো হবে।

গত বছরের ২ নভেম্বর রাজধানীর শমরিতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দেন ঐশী। চাকরির পাশাপাশি গানের জগতেও সমানতালে বিচরণ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। তার গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ ও ‘গাড়ির ম্যাকানিক’ ছিল গত বছরের অন্যতম হিট গান।

এসি/আইকেজে 

সংগীতশিল্পী ঐশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

পাকিস্তান যে ক্ষতি করেছিল, আওয়ামী লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

মিনাবের হামলার নির্দেশদাতা মার্কিন কর্মকর্তাদের ইরানের হুমকি—‘তোমাদের খুঁজে বের করা হবে’

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250