রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

উত্থানে পুঁজিবাজার, তিন খাতের চমক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লগো

তিন খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহের প্রথম কর্মদিবসে পুঁজিবাজারে উত্থান হয়েছে। 

রোববার (৩ সেপ্টেম্বর) কমার বিপরীতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩০ পয়েন্ট।

এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। এর ফলে বুধ, বৃহস্পতি এবং রোববার টানা তিন কর্মদিবস পুঁজিবাজারে উত্থান হলো। শেয়ার বিক্রি-কেনার অর্ডার প্রায় সমান সমান ছিল। এ কারণের পুঁজিবাজারে উত্থান হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ১টির আর অপরিবর্তিত রয়েছে ১১টির। বিমা খাতের পাশাপাশি সূচক বৃদ্ধিতে খাদ্য ও আনুষঙ্গিক এবং প্রকৌশল খাতের শেয়ার অবদান রেখেছে।

ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে ৩৫টির শেয়ারের দাম কমেছে। বেড়েছে ১২২টি কোম্পানির শেয়ার। অর্থাৎ দাম কমার বিপরীতে বেড়েছে তিনগুণের বেশি কোম্পানির শেয়ারের। আর অপরিবর্তিত রয়েছে ১৭৫কোম্পানির শেয়ার।

তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১১ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৬ পয়েন্টে।

এদিন ৩৩২ প্রতিষ্ঠানের ১২ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ১৫২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা টাকার অঙ্কে ৬১০ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার। এরপরের তালিকায় যথাক্রমে ছিল- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স লিমিটেড, জেমিনি সি ফুড, রূপালী লাইফ, এমারেল্ড অয়েল, নাভানা ফার্মাসিটিউক্যালস, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৩ পয়েন্টে। সিএসইতে ১৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২১টির ও অপরিবর্তিত রয়েছে ৭৬টির দাম।

দিন শেষে সিএসইতে ১২ কোটি ৩০ লাখ ২৪ হাজার ৮৮৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ১৮ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার টাকা।

এসকে/ 

ডিএসই পুঁজিবাজার সিএসই বিমা খাত প্রকৌশল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250