শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

উন্নয়নশীল ভারত সম্পর্কে যে মন্তব্য করলেন সাংবাদিক ফরিদ জাকারিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতীয়-আমেরিকান সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার এবং লেখক, ফরিদ জাকারিয়া ভারতকে উন্নয়নের পথে অগ্রসর হওয়া এক রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ভারতের উন্নয়নের পথে যদিও এখনও কিছু বাধা রয়েছে তবে খুব শীঘ্রই সমস্ত বাধা অতিক্রম করে দেশটি উন্নয়নের শিখরে এসে পৌঁছাবে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জনগণ যেখানে মুদ্রাস্ফীতি এবং সম্ভাব্য মন্দা নিয়ে চিন্তিত, ভারত সেখানে এক সুন্দর ভবিষ্যতের অপেক্ষা করছে। একদিকে পৃথিবীর জনবহুল দেশ ভারত, অন্যদিকে চলতি বছরে ৫.৯% হারে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতের অর্থনীতি। 

২০০৬ সালে, ডাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভারতের বিলবোর্ড স্থাপনের মাধ্যমে দেশটিকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল মুক্ত বাজার গণতন্ত্র হিসেবে উপস্থাপন করা হয়। বর্তমানে ভারত ৯% হারে আরো দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। তবে এতকিছুর পরেও চীনের অর্থনীতি আজও ভারতের পাঁচগুণ। তবে চীনের পর দ্বিতীয় দ্রুততম গতিতে ক্রমবর্ধমান অর্থনীতি হিসেবে রয়েছে ভারত।

ভারতের আধার বিপ্লবের প্রশংসা করে তিনি বলেন, এ বিপ্লবের ফলে ভারতের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। আধার বিপ্লবের মাধ্যমে নাগরিকদের আঙ্গুলের ছাপ বা চোখের আইরিস স্ক্যানিং করে যাচাই করার মাধ্যমে ১২ সংখ্যার একটি আইডি প্রদান করা হয়। নোবেল বিজয়ী পল রোমার এ পদ্ধতির প্রশংসা করেন। বর্তমানে ৯৯.৯% নাগরিকেরা এ আধার কার্ড ব্যবহার করে ব্যাংক একাউন্ট খুলতে বা সরাসরি সরকারি অর্থ স্থানান্তরিত করা হয়।

আরো পড়ুন: গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম সিরিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

জিও বিপ্লবও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুকেশ আম্বানি, ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী। তিনি ৪৬০ কোটি মার্কিন ডলার খরচ করে সস্তা ফোন ও ডাটা প্যাকেজের ব্যবস্থা করে প্রত্যেক ভারতীয় নাগরিকদের কাছে ইন্টারনেট সহজলভ্য করে দেন। ৭০০০ লাখেরও বেশি নাগরিক এ ইন্টারনেট ব্যবহার করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের চেয়েও বেশি ভারতীয়রা ইন্টারনেট ব্যবহার করছেন।

তৃতীয়টি হলো অবকাঠামোগত উন্নয়ন। রাস্তা, বিমানবন্দর এবং রেলস্টেশনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ২০১৪ অর্থবছরের সরকারের মূলধন ব্যয় পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। জাতীয় মহাসড়কের গড় নির্মান কাজ দ্বিগুণ হয়েছে।

এমএইচডি/ আইকেজে 

ভারত সাংবাদিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250