মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

উৎসবের অপেক্ষায় ‘ম্যারাডোনার ন্যাপোলি’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

৩৩ বছর অপেক্ষার পর আসতে যাচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ। এমন একটা উপলক্ষ কি সাদামাটাভাবে উদযাপন করা যায়? মোটেই না। তাই তো সালেরনিতানার বিপক্ষে সম্ভাব্য শিরোপা নির্ধারণী ম্যাচটি এক দিন পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন রোববারে নিয়ে যাওয়ায় সুবিধাই হয়েছে ন্যাপোলির সমর্থকদের জন্য। জমকালো উৎসবে মেতে ওঠার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবেন তাঁরা। গতকাল সিরি ‘এ’ কর্তৃপক্ষ ম্যাচটি পিছিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অবশ্য রোববার একটি সমীকরণ মিললেই কেবল ন্যাপোলির শিরোপা নিশ্চিত হবে। ঘরের মাঠে সালেরনিতানার বিপক্ষে ন্যাপোলিকে জিততে হবে এবং দ্বিতীয় স্থানে ল্যাজিওকে ড্র বা হারতে হবে ইন্টার মিলানের কাছে।

পোলির জন্য সুবিধা হলো ইন্টারের মাঠ স্যানসিরোতে ল্যাজিওর ম্যাচটি শেষ হওয়ার আধাঘণ্টা পর শুরু হবে তাদের ম্যাচ। তাই পরিস্থিতি বুঝে উৎসবে মেতে ওঠার যথেষ্ট সময় তারা হাতে পাবে। ধারণা করা হচ্ছে, শনিবার থেকেই পার্টি শুরু হয়ে যাবে পর্যটন শহর নেপলসে। ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে মূলত নিরাপত্তা শঙ্কা থেকে। শনিবার নেপলসে ‘কমিক বুক কনভেনশন’ হচ্ছে, যা ইউরোপের অন্যতম বড় বই উৎসব। একই দিনে শহরে দুটি বড় অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা নিয়ে শহরের পুলিশ বিভাগ শঙ্কা প্রকাশের পরই ম্যাচ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সিরি ‘এ’ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উদিনেসের বিপক্ষে ন্যাপোলির পরের ম্যাচটি ২ মে মঙ্গলবারের পরিবর্তে ৪ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। রোববার যদি সমীকরণ না মেলে তাহলে বৃহস্পতিবার ন্যাপোলির ঘরে শিরোপা ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে।

ন্যাপোলির এত আবেগে ভাসার কারণ রয়েছে। সর্বশেষ তারা শিরোপা জিতেছিল সেই ১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের দ্বিতীয় বাড়ি হলো এই ন্যাপোলি। ২০২০ সালের ২৫ নভেম্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। তাঁকে সম্মান জানাতে নিজেদের স্টেডিয়ামের নাম ম্যারাডোনার নামে করেছে ন্যাপোলি। ম্যারাডোনার স্মৃতিবিজড়িত সেই স্টেডিয়ামে উৎসব হবে, আবেগে ভেসে যাওয়াটা তো খুবই স্বাভাবিক।
গত কয়েক মৌসুম ধরেই বেশ ভালো করছে ন্যাপোলি। কিন্তু শিরোপা জিততে পারছিল না। এর মধ্যে গত মৌসুমে ক্লাবের অন্যতম স্তম্ভ সেনেগালিজ ডিফেন্ডার খালিদু কুলেবালিকে চেলসির কাছে বিক্রি করে দেওয়া হয়। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি ন্যাপোলির সমর্থকরা। ক্লাব ম্যানেজমেন্টের ওপর বিরক্ত হয়ে মাত্র হাজারখানেক

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৯ এপ্রিল ২০২৩)

সমর্থক মৌসুমের শুরুতে ‘সিজন টিকিট’ কেনেন। সমর্থকদের এই ক্ষোভটাকেই কাজে লাগান ন্যাপোলির কোচ লুসিয়ানো স্প্যালেত্তি। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রুশ ক্লাব রুবিন কাজান থেকে চুক্তি বাতিল করে ন্যাপোলিতে চলে আসেন জর্জিয়ান উইঙ্গার খভিচা কভারতসখেলিয়া। তাঁকে পেয়ে জ্বলে ওঠেন ২০২০ সালে লিলে থেকে আসা নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমহেন। এই জুটির সামনে কোনো ক্লাব দাঁড়াতেই পারছেন না। বিশেষ করে ওসিমহেন দুর্দান্ত ফর্মে আছেন। গোলের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। ৩৩ বছর আগে ম্যারাডোনা একা হাতে ন্যাপোলিকে শিরোপা জিতিয়েছিলেন। এবার ওসিমহেন-খভিচা জুটি শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে গেছেন ন্যাপোলিকে। এখন কেবল আনুষ্ঠানিকতার পালা।

এম/


 

উৎসব ম্যারাডোনা ন্যাপোলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250