সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

ঋতুস্রাবের সময় যে সকল খাবার শরীর ভালো রাখবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ১৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঋতুস্রাব নারীদের জীবনে প্রতি মাসের এক অভিন্ন চক্র। তবে আমাদের মধ্যে এমন অনেক নারী আছেন যাদের ঋতুস্রাবের সময়কাল খুব একটা ভালো যায় না। অতিরিক্ত রক্তপাত, পেটে অত্যন্ত ব্যথা, মুখে অবাঞ্ছিত ব্রণ এসবতো লেগেই থাকে। ঋতুস্রাবের সময় এমন শারীরিক যন্ত্রণা এক পর্যায়ে মানসিক অশান্তিরও কারণ হয়ে দাঁড়ায়।

যন্ত্রণা সহ্য না করতে পেরে অনেকেই বিভিন্ন ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন, যা সব সময় শরীরের জন্য ভালো না। তবে চিকিৎসকরা বলছেন, এসব সমস্যা থেকে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলেই মুক্তি পাওয়া যাবে। এসময় প্রয়োজন নিজের খাবারের প্রতি যত্নশীল হওয়া।

এসময় যেসব খাবার খাবেন:

কিসমিস এবং জাফরান
ঋতুস্রাবকালীন শারীরিক অসুস্থতা দূর করতে ভেজানো কিশমিশ এবং জাফরান দারুণ কার্যকর। শরীরে আয়রনের ঘাটতি মেটানো থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য দূর করতে এই উপায় কাজে লাগবে। ঋতুস্রাবের সময় অনেকেই গ্যাস-অম্বলের সমস্যায় ভোগেন। সে ক্ষেত্রে এটি কাজে লাগতে পারে।

আরো পড়ুন: পাকা আম কেনার আগে যা জানতে হবে
 

গুড়

‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ কেমিক্যাল স্টাডিজ’ নামক একটি মেডিক্যাল পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে, গুড় ঋতুস্রাবকালীন সময়ে শারীরিক দুর্বলতা দূর করতে পারে। কারণ গুড়ে রয়েছে পটাশিয়ামের মতো উপাদান যা তলপেটে ব্যথা, মেজাজ পরিবর্তনের মতো সমস্যায় উপকারী।

ঘি

শরীরে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের জোগান দিতে ঋতুস্রাবের সময় ঘি খেতে পারেন। এতে শরীর ভিতর থেকে চনমনে থাকবে। এ ছাড়াও ঘিয়ে রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে-এর মতো উপাদান। যেগুলি শরীর ভাল রাখতে সাহায্য করে।

কলা
শরীরের প্রকৃত যত্ন নেয় যে ফলগুলো, কলা কিন্তু সেই তালিকায় অন্যতম। ঋতুস্রাবের যন্ত্রণা কমাতে সাহায্য করে কলা। এই ফলে রয়েছে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি-এর মতো উপাদান। যা ঋতুস্রাবের ব্যথা সারাতে সাহায্য করে।

এসি/ আইকেজে 

 

ঋতুস্রাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250