মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

এইচএসসি: প্রশ্নফাঁস ঠেকাতে আজ থেকে দেড়মাস সব কোচিং সেন্টার বন্ধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের আট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট। এ পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে প্রায় দেড়মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।


নির্দেশনা অনুযায়ী, আজ সোমবার (১৪ আগস্ট) থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার পুরোপুরি বন্ধ থাকবে।


এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গত ৮ আগস্ট আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওইদিন তিনি বলেন, প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।


আইকেজে /

এইচএসসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250