সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসির পুনঃনিরীক্ষণ ফল ২৬ ডিসেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সুখবর)

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফলাফল আগামী প্রকাশ করা হবে।

সোমবার (৪ঠা ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার (৩রা ডিসেম্বর) এ প্রক্রিয়া শেষে বোর্ডগুলোর যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে। নিয়ম অনুযায়ী— এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসেবে আমরা ২৬শে ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবো।

গত ২৭শে নভেম্বর ফল পুনঃনিরীক্ষা বা উত্তরপত্র চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার প্রতি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নেওয়া হয়। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয়) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদনে ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়।

গত ২৬শে নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন।

ওআ/

এইচএসসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250