শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা *** শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী

একটি স্যান্ডউইচের দাম ৯৫ লাখ টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দেশে-বিদেশে প্রায় সব জায়গায়ই ঝটপট তৈরি করে খাওয়া যায়, এমন একটি খাবার হচ্ছে স্যান্ডউইচ। কর্মব্যস্ত অনেক মানুষই খাবারের সময়টুকু বাঁচাতে কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে বা গাড়ি চালাতে চালাতেই খেয়ে নেন এই খাবারটি।

দুই টুকরা পাউরুটির মাঝখানের অংশে ডিম, মাংস, শসা, টমেটো, সসসহ নানা কিছু দিয়ে তৈরি করা হয় মজাদার এই খাবার। কিন্তু পাউরুটির বদলে যদি ব্রিটিশ মুদ্রাা পাউন্ড ব্যাবহার করা হয় এই স্যান্ডউইচটিতে তাহলে কেমন হবে!

ঠিক এমনি অভিনব এক ঘটনা ঘটে গেলো ইংল্যান্ডের এসেক্স কাউন্টির হারউইচ শহরে। সম্প্রতি রুরাল এনগেজমেন্ট টিম (আরইটি) হারউইচে রুটিন তল্লাশি চালাচ্ছিল। তখনি দেখা যায় এক লোক তল্লাশি এড়ানোর জন্য গাড়িটি নিয়ে ভুল পথে ছুটছেন। কিন্তু পুলিশের চোখ থেকে রক্ষা পাননি তিনি। 

আরো পড়ুন: বিকাশে ভিক্ষা নিলেন ভিক্ষুক

এরপর পুলিশ গাড়িটি আটকায়। তল্লাশি চালানোর পর পুলিশ গাড়ির ভেতর একটি ব্যাগ পায়। সেখানে ছিল ফয়েল পেপার দিয়ে মোড়ানো একটি স্যান্ডউইচ। এটি দেখে পুলিশের সন্দেহ হয়।

ফয়েল পেপার খুললে পুলিশের চোখ কপালে উঠে যায়। তারা  দেখে, আদতে এটি খাওয়ার স্যান্ডউইচ নয়, সেখানে রয়েছে নগদ ৭০ হাজার পাউন্ড যা বাংলাদেশে প্রায় ৯৫ লাখ ২২ হাজার ৭৭৩ টাকা।

এরপরই মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয় গাড়ির চালক মারিয়াস রাকজিনস্কিকে (২৮)। মসফোর্ড ক্রাউন কোর্টে শুনানির সময় মারিয়াস নিজের অপরাধ স্বীকার করেন। অবৈধ অর্থ বহনের দায়ে তাকে ২০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসি/  আই.কে.জে



স্যান্ডউইচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250