বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

একতরফা নির্বাচন: ভিসা নিষেধাজ্ঞার সাথে কম্বোডিয়ায় সাহায্য স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায়। দেশটির সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ভিসা নিষেধাজ্ঞা ও আর্থিক সাহায্য স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্বোডিয়ার সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ কোনোটাই হয়নি। নির্বাচন শুরুর আগ থেকেই বিরোধী দল, মিডিয়া ও সিভিল সোসাইটিসহ সংবিধানকে অবজ্ঞা করে আসছিল ক্ষমতাসীন সরকার। আর্ন্তজাতিক মানের নির্বাচনের ধারেকাছেও যায়নি এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র প্রশ্নবিদ্ধ নির্বাচনের সাথে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ ও কিছু বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করছে। 

কম্বোডিয়ার নির্বাচন ঘিরে মার্কিন পররাষ্ট্র দফতরের ভিসা নিষেধাজ্ঞা ও কিছু আর্থিক সাহায্য স্থগিতের বিবৃতি দেখতে এখানে ক্লিক করুন।

এছাড়া সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, এখনও সময় আছে দেশটি চাইলে আর্ন্তজাতিক মানের একটি নির্বাচনের আয়োজন করতে পারে। তারা পুনরুদ্ধার করতে পারে বহুদলীয় গণতন্ত্র। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা বন্ধ করতে হবে। মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

আরো পড়ুন: চীনা উচ্চপদস্থ কর্মকর্তাদের নেপাল সফর

জানা যায়, ২৩ জুলাই কম্বোডিয়ার নির্বাচনে কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। জেল জুলুম ও মামলা দিয়ে বিরোধী দলগুলোকে বাইরে রাখা হয়েছিল। সবাই নিশ্চিত ‘নামমাত্র’ এ ভোটে আবারও জয়ী হয়েছেন হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। দেশটি টানা ৩৮ বছর শাসন করছেন কম্বোডিয়ার ‘গণতান্ত্রিক মডেলের স্বৈরশাসক’ প্রধানমন্ত্রী হুন সেন (৭০)।

এম এইচ ডি/ আইকেজে 

নির্বাচন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা কম্বোডিয়া স্বৈরশাসক প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250