সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

এনআইডি সার্ভার চালু হবে বিকেলে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার আজ বিকাল ৪টার পর থেকে পুনরায় চালু হবে।

গত বৃহস্পতিবার থেকে এ সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সেবা প্রত্যাশীরা। এ সময়ে অনেক নাগরিক তাদের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবার জন্য আবেদনও করতে পারেননি।

ইসির সার্ভারের মাধ্যমে এনআইডি সেবা, নতুন ভোটার, ভোটার এলাকা স্থানান্তর সেবা দেওয়া হয়। এ ছাড়া জন্মনিবন্ধন, মোবাইল কোম্পানি, ব্যাংকসহ সরকারি ও বেসরকারি ১৭৫টি প্রতিষ্ঠান ইসির সার্ভার থেকে সেবা নিয়ে থাকে।

ইসি জানিয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগ ১০তলায় অবস্থিত। এ সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ সম্পন্ন হয়েছে। অস্থায়ী কক্ষ হতে স্থানান্তরের কাজ চলাকালীন সময়ে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সকল ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করা হবে। এজন্য বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা হতে শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নেটওয়ার্ক সার্ভিস বন্ধ থাকবে বলেও জানায় নির্বাচন কমিশন।

ওআ/


এনআইডি সার্ভার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250