বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

এনআইডি সেবা পুরোদমে চালু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

দুদিন ধরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বন্ধ থাকার পর পুরোদমে চালু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম করা যাচ্ছে। 

জানা গেছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে বন্ধ হওয়া এই সার্ভার বুধবারও পুরোদমে চালু করা যায়নি। তবে বুধবার সকাল থেকে পার্টনার সার্ভিসগুলোর (সেবাদানকারী প্রতিষ্ঠান) জন্য সার্ভার চালু হওয়ায় তারা সেবা দিচ্ছিলেন। তবে ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম রাত পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। আজ সকাল থেকে পূর্ণাঙ্গভাবে সার্ভার চালু হয়েছে।

মঙ্গলবার সকালে হঠাৎ করে রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে এনআইডি সার্ভার বন্ধ করে দেয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ফলে ব্যাংক-বিমার মতো আর্থিক প্রতিষ্ঠানসহ ১৭৪টি প্রতিষ্ঠানে সেবা ব্যাহত হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এনআইডি সংশোধন ও স্থানান্তর প্রত্যাশীরা। গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ ছিল।

তথ্যমতে, এনআইডি সার্ভারে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ ভোটারের তথ্য রয়েছে। এছাড়াও রয়েছে ১০ লাখ রোহিঙ্গার তথ্য। এসব তথ্য থেকেই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সেবাগ্রহীতাদের পরিচিতি নিশ্চিত করে নেয়।

ওআ/

এনআইডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250