শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

এবার ইমরানের নায়িকার দিকে নজর গেল শাকিবের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বর্তমান সময়ে দেশের অন্যতম চর্চিত নায়ক হলেন শাকিব খান। পেশাদার জীবন এবং ব্যক্তিগত জীবনের জন্য বার বার আলোচনায় উঠে এসেছে তার নাম। তাকে অনেকেই ডাকেন, ‘কিং খান’ নামে। কয়েক মাস আগে শোনা গিয়েছিল সালমান খানের নায়িকার সঙ্গে নাকি জুটি বাঁধছেন শাকিব। তার পর অবশ্য খুব বেশি কিছু শোনা যায়নি। তবে ঈদে মুক্তিপ্রাপ্ত নায়কের ছবি ‘প্রিয়তমা’ নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা।

তবে এপার বাংলার গণ্ডি ছাড়িয়ে এবার অভিনেতা নাকি সই করেছেন হিন্দি ছবিতে। নায়কের বিপরীতে দেখা যাবে কোন নায়িকাকে? উঠে আসছে একাধিক নাম। প্রাচী দেশাই, নেহা শর্মা, জ়ারিন খান ও শেহনাজ় গিল-সহ একাধিক নাম ছিল তালিকায়। অবশেষে প্রকাশ্যে এসেছে চূড়ান্ত নাম। সালমানের নায়িকা নন, ইমরান হাসমির নায়িকার সঙ্গে নাকি জুটি বাঁধছেন শাকিব।

আরো পড়ুন: ওয়েস্টার্ন লুকে জয়ায় মুগ্ধ দর্শক

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘দরদ’ ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে সোনাল চৌহানকে। যদিও নায়িকার তরফ থেকে চূড়ান্ত কিছু জানানো হয়নি। এই ছবিটি তৈরির জন্য কলকাতা থেকে প্রযোজককে সাহায্য করছে এসকে মুভিজও।

এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা বলেন, “আমরা ছবিটি সহ-প্রযোজনা করছি না। নির্মাতা মামুন আমাদের বন্ধুর মতো। তাই যা সরঞ্জাম প্রয়োজন তা দিচ্ছি। আর হ্যাঁ, আমিও শুনেছি যে সোনাল চৌহান অভিনয় করছেন সিনেমাটিতে।”

চলতি বছর ঈদে মুক্তি পায় শাকিবের ‘প্রিয়তমা’ ছবিটি। দর্শকমহলে সাড়া ফেলেছে এই ছবি। শাকিবের নায়িকা ভূমিকায় ছিলেন কলকাতার টেলি অভিনেত্রী ইধিকা পাল। তবে টলিউডের গণ্ডি পেরিয়ে শাকিব এবার বলিউডে। অভিনেতার লক্ষ্য যে আরও বড়, তা বোঝাই যাচ্ছে।

এসি/ আই. কে. জে/ 



শাকিব খান ইমরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250