শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

এবার কুমিল্লার মানুষকে অনেক ভালো ও ধার্মিক বললেন আঁচল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

‘ভুল’ সিনেমা দিয়ে ২০১১ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন আঁচল। চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। তবে একসময় ঢালিউডে বেশ ব্যস্ত সময় পার করা এই অভিনেত্রীর হাতে এখন কাজ নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে আছেন পর্দার আড়ালে। 

বিয়ে করে হয়েছেন সংসারী। তবে কাজে না থাকলেও মাঝেমধ্যে সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে কুমিল্লার মানুষকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন তিনি।

সমালোচনার জবাবে  আঁচল বলেন, ‘এটা আমার কথা না, যার কাছে শুনি সেই “ইতর” বলে কুমিল্লাকে। আর ওই অনুষ্ঠানে মজা করেই বলেছিলাম। আমরা সবাই জানি একেক অঞ্চলের মানুষকে একেক নামে ডাকা হয়। যেমন খুলনার অধিকাংশ মানুষকে অন্য জেলার মানুষজন কৃপণ বলেন। এতে মাইন্ড  করার কিছু নেই। কুমিল্লার মানুষই বলে যে তাদের ইতর বলা হয়।’

কণ্ঠশিল্পী সৈয়দ অমিকে বিয়ে করেছেন আঁচল। অমির বাড়ি কুমিল্লা। বিষয়টি টেনে অভিনেত্রী বলেন, ‘তা ছাড়া কুমিল্লায় আমার শ্বশুরবাড়ি। তাদের সঙ্গে না মিশলে আমি জানতাম না কুমিল্লার মানুষ এত ভালো। আমার শ্বশুরবাড়ির লোকজনের ব্যবহারে আমি মুগ্ধ।

আমি নিজেও ভগ্যবান এমন একটি পরিবার (অমির পরিবার) পেয়ে। কিন্তু কেন তাদের ইতর বলা হয় জানি না। হয়তো পূর্বের কোনো ঘটনাকে কেন্দ্র করে বলা হয়। তবে আমি বিষয়টি মজা করেই বলেছি।

আঁচল মনে করেন এ নিয়ে কুমিল্লাবাসীর কষ্ট পাওয়ার কিছু নেই। তিনি বলেন, ‘আমি মনে করি না এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু আছে। কেননা তারাও জানেন তাদের এটা (ইতর) বলা হয়। আমি নিজ থেকে যদি গালমন্দ করতাম তাদের তাহলে একটা কথা ছিল। 

আমি কুমিল্লা গেছি, থেকেছি, তাদের সঙ্গে মিশেছি। তাদের নিয়ে আমার মন্তব্য হচ্ছে, কুমিল্লাবাসি ভালো মানুষ, তারা বেশ ধার্মিক।’

কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশনে আঁচলকে প্রশ্ন করা হয়, কুমিল্লার মানুষকে এক কথায় কী বলে? জবাবে তিনি বলেন, কুমিল্লার মানুষকে সবাই তো ‘ইতর’ বলে। এরপর এই অভিনেত্রী বলেন, কেন এমনটা বলা হয় সেটা তো জানি না।

 কিন্তু আমাকে যখন কেউ জিজ্ঞেস করে শ্বশুরবাড়ি কোথায়— এর জবাবে যদি বলি ‘ইতর’ তাহলেই বুঝে যায়। এরপর তারাই বলে, ‘ও আচ্ছা কুমিল্লা।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমার মনে হয় কুমিল্লার জন্য এই শব্দটা ট্রেডমার্ক করা।’ এরপরই নেটমাধ্যমে আঁচলের সমালোচনায় মুখর হয় অনেকে। 

এসি/ আই. কে. জে/ 

আঁচল ‘ধার্মিক’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250