সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

এবার দুবাই থেকে হাজার টন পেঁয়াজ আমদানি করছে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দুবাই থেকে এক হাজার টন পেঁয়াজ আমদানি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। যার প্রথম চালানে ৫৮ টন পেঁয়াজ মঙ্গলবার (১২ই ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে।

টিসিবি সুত্রে জানা যায়, দুবাইয়ের প্রতিষ্ঠান গোল্ডেন উইংস জেনারেল লিমিটেড থেকে দেশি প্রতিষ্ঠান সাহাঞ্জীব লিমিটেডের মাধ্যমে এ পেঁয়াজ আমদানি করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এ পেঁয়াজগুলো দেশে পৌঁছাবে। যার প্রথম চালান আসছে মঙ্গলবার। ওই দিন-ই চট্টগ্রাম বন্দর হতে পণ্যটির ডেলিভারি নেবে টিসিবি।

এদিকে প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে টিসিবি গত বুধবার (৬ই ডিসেম্বর) থেকে ডিসেম্বর মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে। এ দফায় অন্যান্য পণ্যের সঙ্গে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রির কথা ছিল সংস্থাটির। তবে সরবরাহ না থাকায় ডিলারদের পেঁয়াজ বরাদ্দ দিতে পারছে না সংস্থাটি। ফলে ক্রোধ প্রকাশ করছেন সুবিধাভোগীরা। 

টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানান, ভারত থেকে আগে আমদানি করা পেঁয়াজ গুদামে এসে পৌঁছেছে। এখন দুবাই থেকে প্রথম চালান আসছে। এরই মধ্যে ভ্রাম্যমাণ ট্রাকসেলে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

আরো পড়ুন: ম্যাজিস্ট্রেট দেখলেই কমে যায় পেঁয়াজের দাম!

তিনি বলেন, মজুত সাপেক্ষে টিসিবি পণ্য বরাদ্দ দিয়ে থাকে। টিসিবির আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালনা করা হবে। আশা করা হচ্ছে আগামীতে পেঁয়াজ সরবরাহ অব্যাহতভাবে হবে।

এসকে/ 

পেঁয়াজ আমদানি টিসিবি দুবাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250