মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

শাকিব এবার প্রতিযোগিতা করবেন সালমানের সঙ্গে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

শাকিব খান মানে চমকের পর চমক। যেন সব হিসাব বদলে দিচ্ছেন। এই তো ‘প্রিয়তমা’ চলচ্চিত্রে এক লুকেই যেন সবাইকে আটকে দিলেন। এক কথায় ‘প্রিয়তমা’ ছবি দিয়ে সবার মন জয় করে নিয়েছেন শাকিব খান। দেশ-বিদেশে রমরমিয়ে চলছে ছবিটি। ওটিটি মাধ্যমেও সৃষ্টি করেছে ইতিহাস। নতুন খবর হলো, এবার ভারতে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।  

আগামী ১০ নভেম্বর দেশটির পশ্চিমবঙ্গের বেশ কিছু সিনেমা হলে চলবে ছবিটি! সাফটা চুক্তিতে সেখানে ‘প্রিয়তমা’ মুক্তি দিচ্ছে ঢাকার দ্য অভি কথাচিত্র। ভারতে সিনেমাটির পরিবেশনায় থাকছে এসএসআর সিনেমা।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, দীপাবলিতে ‘প্রিয়তমা’ পশ্চিমবঙ্গে চলবে। কলকাতার বাইরে আসামেও চলবে। সেখানে শাকিব ভাইয়ের প্রচুর ফ্যান আছে। ইতোমধ্যে ভারতের সেন্সর বোর্ড থেকে ‘প্রিয়তমা’ মুক্তির অনুমতি পেয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রিয়তমা’র পরিবর্তে কোন ছবি বাংলাদেশে আসবে সেটা এখনও ঠিক করিনি। পরে জানাব। তবে এতটুকু কনফার্ম দীপাবলিতে সালমান খানের ‘টাইগার ৩’-এর সঙ্গে চলবে শাকিব খানের ‘প্রিয়তমা’। সিনেমা হল ওটিটিতে চললেও ভারতে এখনও ‘প্রিয়তমা’র চাহিদা অনেক।

আরো পড়ুন: স্বপ্নের নায়িকার কথা ভাবতে ভাবতে পুরুষরা অনেক কিছুই করে : ফারিয়া

দ্য অভি কথাচিত্রের কর্ণধারের কথায়ই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে ঢালিউডের কিং খানের প্রতিযোগিতা করবেন বলিউডের ভাইজান সালমানের সঙ্গে। কেননা ১২ নভেম্বর মুক্তি পাবে সালমানের টিগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার ৩’।

‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

এসি/ আই. কে. জে/


শাকিব খান সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250