মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

এবার শাকিবের গোপন তথ্য ফাঁস করলেন বুবলী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ যেমন দর্শক। ঠিক তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চায় থাকেন তারা। বর্তমানে ফের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তাদের ব্যক্তিগত জীবনের লড়াই। রীতিমতো একে অপরকে পাল্টা জবাব দিচ্ছেন। কেউ যেন কাউকে ছাড় দিচ্ছেন না।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বুবলীর সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসের পাল্টা জবাব দেন শাকিব। সেই সঙ্গে কিছু গুরুতর অভিযোগও আনেন তিনি নায়িকা বুবলীর বিরুদ্ধে।

চলমান এই আলোচনা কিংবা সমালোচনার মধ্যেই ফের চাঙা হয়েছে। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী। সেখানে উঠে এসেছে সমসাময়িক আলোচিত বিষয়গুলো। এই আলোচনায় শাকিবের শুরু হওয়া হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’র বিষয়ে বুবলীর কাছে জানতে চাওয়া হয়।

সিনেমাটি অভিনয় করা না করা নিয়ে বুবলী বুলেন, ‘কীসের প্রিয়তমা? এই প্রিয়তমা নিয়ে তো আমি কোনো কথাই বলিনি বা বলছি না। উনি নিজেই তো কদিন পর পর আমাকে নিয়ে আবোলতাবোল ভুলভাল বকছেন। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। নাকি প্রিয়তমা সিনেমা নিয়ে কথা বলছি না দেখে তার খারাপ লাগছে?’

তিনি আরও বলেন, ‘এই সিনেমা নিয়ে পাঁচ বছর আগে যখন পরিচালক কথা বলেছেন, ফাইনাল করেছেন এবং সিনেমার নাম প্রিয়তমাটাও সেই সময় ঠিক করেছেন। সেখান থেকে কোনো কারণে হয়ে ওঠেনি আমার কাজ করা, তারা যেটা ভালো ভেবেছেন করেছেন। তারপরও কেন আমাকে নিয়ে বারবার টানছে এসবে? আমি তো কিছু বলছি না।’

আরো পড়ুন: সারার লুকে থমকে গেল নেটপাড়া!

প্রসঙ্গত, বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান-বুবলী। তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। তবে ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর বিয়ের কথা প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী। তারা উভয়ই জানান, তাদের একটি ছেলেসন্তানও রয়েছে। বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ে হয়। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম।

এম/


 

শাকিব বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250