রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

এবার এশা দেওলের সংসারে একি গুঞ্জন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

শোবিজে তারকাদের সংসার ভাঙার খবর নতুন কিছু নয়। বনিবনা না হলেই বিচ্ছেদের পথে হাঁটেন তারকারা। এবার বলিউড অভিনেত্রী এশা দেওলের সংসারে নাকি বাজছে ভাঙনের সুর।

ভারতীয় ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রের প্রথম পক্ষের সন্তান সানি দেওল ও ববি দেওল বলিউডে নিজেদের পুরোনো জায়গা ফিরে পেয়েছেন। 

এদিকে এমন খুশির সময়ে গুঞ্জন উঠেছে— ধর্মেন্দ্র ও হেমামালিনীর কন্যা এশাকে নিয়ে। অভিনেত্রীর ১১ বছরের সংসার নাকি ভাঙতে বসেছে।

আরো পড়ুন: হুডিতে মুখ ঢেকে ভক্তদের সঙ্গে এ কী আচরণ করলেন শাহরুখ!

জানা গেছে, ২০১২ সালের জুনে ডায়মন্ড ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যা এবং এর দুবছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম দেন তিনি।

বলা যায়, একদম সাজানো-গোছানো সংসার তাদের। এবার সেই সাজানো সংসারই নাকি ভাঙতে বসেছে। তবে কি এমন হলো? যে এশার সংসারই আর টিকবে না। এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে নেটিজেনদের মনে।

এদিকে গেল বছর প্রায় সব অনুষ্ঠানে সিঙ্গেলই দেখা গেছে এশাকে। হেমা মালিনীর জন্মদিন থেকে শুরু করে বলিউডের যে কোনো অনুষ্ঠান, সব জায়গাতেই একা এশা। 

যদিও দেওল পরিবারের সব অনুষ্ঠানেই স্বামীর সঙ্গে দেখা যেতো এশাকে। এমনকি গত কয়েক মাস ধরেই নাকি আলাদা থাকছেন এই দম্পতি।

সূত্র : আনন্দবাজার

এসি/ আই.কে.জে/

সংসার এশা দেওল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250