বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

এবার সুবাহ'র কণ্ঠে রবীন্দ্রসংগীত

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৫ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছোট পর্দা ও বড় পর্দায় কাজ করে এরই মধ্যে আলোচনায় এসেছেন এ প্রজন্মের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ।

আগামীকাল  (সোমবার ২১ আগস্ট) তার কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘আমারও পরানো যাহা চায়’ সুবাহ'র নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ  করা হবে।

গানটির সম্পর্কে জানতে চাইলে সুবাহ সুখবরকে বলেন, আমার প্রথম গাওয়া মৌলিক গান ‘চল মেলায় যাইরে’। এই গানটি মুক্তি পেয়েছে সঙ্গীতা মিউজিকের ব্যানার থেকে প্রকাশ হয়েছিল ২০১৯ সালে। আর তখন থেকেই আমার সংগীতে পা রাখা।

তারপরে ‘বসন্ত বিকাল’ দিয়ে আমার অভিষেক হয় সিনেমায়। এর মধ্যে পাঁচ থেকে সাতটা সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

তিনি আরও বলে, এছাড়াও নজরুল সংগীত ও কিছু নতুন মৌলিক গান এবং পুরনো গানের কভার করে খুব শীগ্রই আমার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করবো। আমি অভিনয়কে ভালবাসি অভিনয়ের পাশাপাশি গান নিয়েও থাকতে চাই। এর পাশাপাশি শ্রোতা ও দর্শকদের ভালো কিছু গান উপহার দিতে চাই। আশা করি আমার গাওয়া গান গুলো সকলের ভাল লাগবে।

উল্লেখ্য, খুব শিগগিরই সুবাহ তার নিজস্ব ইউটিউব চ্যানেলে নজরুল সংগীত ও নতুন মৌলিক গান এবং পুরনো গান কভার করে খুব শীগ্রই মিউজিক ভিডিও গুলো প্রকাশ করা হবে।

ওআ/

সুবাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250