শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

এভারেস্টের ‘মৃত্যুকূপ’ থেকে পর্বতারোহী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

এভারেস্টের ‘ডেথ জোন’ নামক এলাকা থেকে এক মালয়েশিয়ান পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। নেপালি গাইড গেলজে শেরপা তাকে উদ্ধার করেন। বৃহস্পতিবার (১ জুন) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার পাঁচশ মিটার উচ্চতায় আটকে ছিলেন ওই পর্বতারোহী। এসময় ওই এলাকার তাপমাত্রা ছিল মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস।

প্রায় ছয় ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর পর্বতারোহীকে ‘ডেথ জোন’ থেকে সফলভাবে উদ্ধার করে ভূপৃষ্ঠে নামিয়ে আনেন গেলজে। 

আরো পড়ুন: শীর্ষ ধনীর মুকুট ফিরে পেলেন ইলন মাস্ক

নেপালি গাইড গেলজে শেরপা জানান, ‘পর্বতারোহণ করার সময় ওই মালয়েশিয়ান পর্বতারোহীকে দড়ি আঁকড়ে ধরে থাকতে দেখি। এসময় উনি ঠাণ্ডায় কাঁপছিলেন। ওই এলাকার তাপমাত্রা মাঝে মাঝে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়’।

এখন পর্যন্ত এভারেস্ট জয় করতে যেয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্বতারোহী আরও পাঁচজন পর্বতারোহীকে এখনও খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250