বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলাচল শুরু, ভাড়া ৩৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হয়েছে বাস চলাচল। রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির বাস দিয়ে এ যাত্রীসেবা শুরু হয়েছে। প্রাথমিকভাবে আটটি বাস দিয়ে উত্তরা থেকে ফার্মগেটের খামারবাড়ি পর্যন্ত বিআরটিসির এই বাস সার্ভিস শুরু হয়। 

সংস্থাটির চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই সেবার উদ্বোধন করা হয়।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস অনেকটা ‘শাটল’ সার্ভিসের মতোই। অর্থাৎ শুধু উড়ালসড়ককে কেন্দ্র করে। ফার্মগেটের খেজুর বাগানের কাছ থেকে বাসগুলো ছাড়ে। এরপর উড়াল সড়ক দিয়ে উত্তরার জসীমউদ্‌দীন রোড হয়ে খেজুর বাগান এলাকায় ফিরে আসবে। এভাবে সকাল সাতটা থেকে সারাদিন চলবে বাসগুলো। রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে, ততক্ষণই মিলবে বিআরটিসির বাস।

এই পথে ভাড়াও নির্ধারণ করা হয়েছে সহনীয়। খেজুর বাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটার যাতায়াতের ভাড়া ৩৫ টাকা। জসীমউদ্দীন রোড পর্যন্ত ১৭ কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। সব মিলিয়ে কিলোমিটার প্রতি ভাড়া দাঁড়াচ্ছে ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং ব্যবস্থা থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ থাকবে না।

প্রসঙ্গত, যাত্রী চাহিদার ভিত্তিতে পরবর্তীকালে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

ওআ/

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250