রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

কত হবে নতুন আইফোনের দাম!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অ্যাপল সেপ্টেম্বর মাসে আইফোন ১৫ সিরিজ উন্মুক্ত করতে পারে। অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও নতুন মডেলের আইফোনের দাম এবং বিভিন্ন কারিগরি সুবিধা নিয়ে প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে নানা জল্পনা। নতুন আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের দাম ২ হাজার ১০০ মার্কিন ডলার হতে পারে ধারণা করছে অনেকে।

গত বছর ১ টেরাবাইট ধারণক্ষমতার আইফোন ১৪ প্রো ম্যাক্স বাজারে আনে অ্যাপল। আর তাই বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের ধারণক্ষমতা ২ টেরাবাইট হতে পারে। তবে আইফোন ১৪ প্রো বাজারে আসার আগে ফোনটির ধারণক্ষমতা ২ টেরাবাইট হতে পারে বলে প্রযুক্তিবিশ্বে গুঞ্জন শোনা গেলেও তা আর সত্যি হয়নি।

বাজার-বিশ্লেষকদের অনেকেই দাবি করছেন, নতুন আইফোনের ধারণক্ষমতা ২ টেরাবাইট হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ২৫৬ গিগাবাইট, ৫১২ গিগাবাইট ও ১ টেরাবাইট সংস্করণেও বাজারে আসতে পারে নতুন আইফোন। উন্নত ও হালনাগাদ চিপসেটযুক্ত নতুন আইফোনে ১০ গুণ অপটিক্যাল জুমের ক্যামেরাও যুক্ত হতে পারে।

আর.এইচ 

আইফোন ১৫

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250