বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

কবি আসাদ চৌধুরী শায়িত হচ্ছেন কানাডাতেই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

কবির ইচ্ছা থাকলেও পারিবারিক সিদ্ধান্তে কবি আসাদ চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হবে কানাডায়।

আজ শুক্রবার (৬অক্টোবর) বাদ জুমা টরন্টোর নাগেট মসজিদে আসাদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কবির জামাতা নাদিম ইকবাল।

তিনি জানান, জানাজার পর কবির মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের ভেতরে আধা ঘণ্টা রাখা হবে। তারপর পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হবে। 

গতকাল বৃহস্পতিবার (৫অক্টোবর) খ্যাতিমান কবি আসাদ চৌধুরী কানাডার অশোয়া শহরের লেক রিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবি আসাদ চৌধুরীর জামাতা জানিয়েছেন, 'বাবার 

শেষ ইচ্ছে ছিল বাংলাদেশের মাটিতে তার কবর হবে। কিন্তু বর্তমানে আমাদের কেউ দেশে থাকেন না, মানে কবির পরিবারের সবাই এখানে থাকেন। সুতরাং তার সেই ইচ্ছে পূরণ করার সুযোগ হচ্ছে না।'

একে/

কবি আসাদ চৌধুরী কানাডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250