মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

কবিতা: প্রাণহীন শুষ্ক বচন -নীলিমা শীল

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রাণহীন শুষ্ক বচন

 -- নীলিমা শীল

পূর্ণচ্ছেদ টেনে দাও যখন তখন,

জোড়া দিতে চলে ভিন্ন ভিন্ন যতির ব্যবহার, 

প্রলম্বিত করতে কমা, সেমিকোলন,  ড্যাস কিংবা হাইফেনের প্রয়োগ ঘটে;

কখনো কখনো সেই ব্যবহার ঠিক বিধিবদ্ধ হয় না,

বরং খানিক জোরপূর্বক ।


পেন্সিলে দাগা যতিচিহ্ন কখনো ভেদ করে একটা ছোট সরল বাক্য রচিত হয় ,

জানি সেও প্রাণহীন শুষ্ক বচন--

সেখানে থাকে লৌকিকতা কিংবা  ঔদার্যের দায়!


যদিও তাতেই চলে রূপ-রসের খোঁজ,

আবার জোয়ার জাগে,

খড়কুটো আঁকড়ে বাঁচার প্রাণান্তকর চেষ্টা!


কতবার হলো এমন!

একবার সেটা না করলে,

বিপরীতে দিক থেকে অমোচনীয় কালির স্থায়ী বিরাম পড়তে সময় লাগবে না, জানি।


আরো পড়ুন: কবিতা: অষ্টাদশীর পোড়া -শুভাশীষ কুমার চ্যাটার্জী

নীলিমা শীল প্রাণহীন শুষ্ক বচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250