সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

কারাগারে মির্জা ফখরুল, জামিন শুনানি কাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

নাশকতার অভিযোগে রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এজাহারে নাম থাকার পরও গ্রেফতার না দেখানো ৯ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন শুনানি হবে বুধবার (১০ই জানুয়ারি)। 

মঙ্গলবার (৯ই জানুয়ারি) এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন।

শুনানিতে অংশ নিতে আজ বেলা ১১টার দিকে কারাগার থেকে এ বিএনপি নেতাকে সিএমএম আদালতে আনা হয়। সেখানে আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আদালতে মির্জা ফখরুলের আইনজীবী বলেন, একপাক্ষিকভাবে নির্বাচন করার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকে রাখা হয়েছে। ৭৬ বছর বয়সী হার্ট ও ব্রেনের রোগে আক্রান্ত মানুষটা আপস করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।

এছাড়া আইনজীবীর মাধ্যমে উল্লিখিত ৯ মামলায় নিজেকে গ্রেফতার দেখানোর জন্য (শোন অ্যারেস্ট) আবেদন করেন মির্জা ফখরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে এসব মামলায় গ্রেফতার দেখান। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান।

আরও পড়ুন: ৯ মামলায় গ্রেফতার মির্জা ফখরুল

প্রসঙ্গত, ঢাকায় গত ২৮শে অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানায় এসব মামলা করে পুলিশ। পুলিশ কনস্টেবল পারভেজ হত্যা, গাড়ি ভাংচুর, পুলিশকে মারধর, অস্ত্র ছিনতাই ও পুলিশের কাজে বাধা দেয়াসহ নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়।

এর পরদিন সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ। দিনভর ডিবি কার্যালয়ে রাখার পর পুলিশের মামলায় গ্রেফতার দেখিয়ে রাতে তাকে আদালতে নেয়া হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠান। তখন থেকে কারাগারে রয়েছেন বিএনপি মহাসচিব। 

এসকে/ 

মামলা কারাগার মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাংলাদেশের হিন্দুরা সংগঠিত হলে পাশে দাঁড়ানোর আশ্বাস আরএসএস প্রধানের

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250