মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

কালোতে আলো ছড়ালেন শ্রুতি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রতিবছরই কানের লালগালিচায় মুগ্ধতা ছাড়ান ভারতীয় তারকারা। এবারের আসরেও তার ব্যতিক্রম হচ্ছে না। এরইমধ্যে কানের লালগালিচা মাতিছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, এষা গুপ্তা, ম্রুনাল ঠাকুর, সারা আলী খান, ঊর্বশি রাউতেলা, ডায়ানা পেন্টির মতো তারকারা। সেই তালিকায় উৎসবে ৭ম দিন যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান।

অনেকটা ভিন্ন অবতারে লালগালিচায় হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন এই অভিনেত্রী। তার কালো পোশাক যেন আলো ছড়ালো কান উত্সবের লালগালিচায়।

এদিন সন্ধ্যায় তিনি খোলাচুলে হাজির হন কালো রঙের অন্যরকম এক পোশাকে। এর সামনে ঝুলছিল বড় একটি কালো ফুল। তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক প্রজেক্ট ‘দ্য আই’ ছবির গ্রিক নির্মাতা ড্যাফনে শমন। এই সিনেমাটির প্রধান চরিত্রে রয়েছেন শ্রুতি হাসান। এরইমধ্যে সিনেমাটির শুটিংও শেষ হয়েছে।

জানা গেছে, মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই সিনেমাতে তাকে দেখা যাবে একজন বিধবার চরিত্রে। যে তার মৃত স্বামীর ছাই ছড়িয়ে দিতে একটি গ্রিক দ্বীপে ফিরে আসে। মূলত এই সিনেমাটির বিপণনের জন্যই এবার কানে পা রেখেছেন শ্রুতি হাসান।

আরো পড়ুন: প্রিয়াঙ্কার মেয়ে মালতীর ধর্ম কী হবে?

এছাড়াও তার হাতে রয়েছে বেশ কয়েকটি ইভেন্ট। লালগালিচা থেকে নেমেই তিনি অংশ নেন উত্সবের একটি গোলটেবিল সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে। ‘ব্রেকিং থ্রো আউট দ্য লেন্স’ শীর্ষক এই আয়োজনে সিনেমায় লিঙ্গবৈষম্যের বিষয়ে বক্তব্য রেখেছেন ৩৭ বছর বয়সী এই তারকা।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250