রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

কুছ কুছ হোতা হ্যায়র ২৫ বছর পূর্তিতে কী চমকের কথা জানালেন শাহরুখ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

গুটি গুটি পায়ে ২৫ বছর হয়ে গেল শাহরুখ খান, কাজল ও রাণী অভিনীত কুছ কুছ হোতা হ্যায়। আর ছবি এবং ছবির পরিচালক করণ জোহরের এই ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার ১৫ অক্টোবর তিনটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল এই ছবির। সেখানেই শাহরুখ খান, রানি মুখোপাধ্যায় এবং করণ জোহরকে দেখা গেল।

যদিও এদিন কাজল আসতে পারেননি শহরে না থাকার কারণে। এই অনুষ্ঠানে এসেই শাহরুখ জানান যে এই ছবিটা তাঁদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ একটা ছবি, সেটার বিশেষত্ব কী। একই সঙ্গে তিনি এদিন জানান যে তিনি এমন ধরনের ছবি আরও বেশি করে করতে চান।

কুছ কুছ হোতা হ্যায় ছবির স্ক্রিনিংয়ে এসে শাহরুখ খান বলেন, 'আমাদের জীবনে এই ছবিটার গুরুত্ব অনেক। ভীষণ জরুরি এটা। আপনারা হয়তো কিছুটা বোঝেন সেটা, কিন্তু পুরোটা কারণ, কুছ কুছ হোতা হ্যায়।'

আরো পড়ুন: নাজিফা তুষির ২ মিনিট ৫৭ সেকেন্ডের যে ভিডিও ভাইরাল

এরপর তিনি আরো বলেন যে, 'এখন জানি না যে আর লাভ স্টোরি করব কী করব না। ওগুলো এখন যুবকদের জন্য ছেড়ে দিলাম।' তিনি এই কথা বলতেই গোটা অডিয়েন্স চিৎকারে ফেটে পড়ে।

ইনস্টাগ্রামে এক ব্যক্তি এই ভিডিও শেয়ার করে লেখেন, 'হ্যায়, এই শেষ কথা বলেই তো উনি মন জয় করে নিলেন! উনি ওঁর বুদ্ধি দিয়ে আমাদের মুগ্ধ করে দিতে কখনই ছাড়েন না।' এদিন শাহরুখ খান একটি কালো টিশার্ট এবং ছাই রঙা জিন্স পরে এসছিলেন। সঙ্গে ছিল কালো জ্যাকেট। অন্যদিকে রানি মুখোপাধ্যায়ের পরনে ছিল সাদা শাড়ি এবং কালো ব্লাউজ।

এই ভিডিও পোস্ট করতেই অনেকেই তাতে মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'যুবকদের দ্বারা রোম্যান্স হচ্ছে না আপনিই করুন।' আরেকজন লেখেন, 'আপনিই জওয়ান, আপনিই সবার সেরা।'

এসি/  আই.কে.জে

শাহরুখ খান কুছ কুছ হোতা হ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250