মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

কৃষিকাজে যুক্ত হচ্ছেন শাহরুখ কন্যা সুহানা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

এই সময়ে বলিউডের অন্যতম সম্ভাবনাময় উদীয়মান প্রতিভা বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস কমিকস'র আসন্ন চলচ্চিত্রের মাধ্যমে খুব শিগগিরই অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন এই তারকা-সন্তান।

সম্প্রতি সুহানা ভারতের আলিবাগের থাল গ্রামে একটি কৃষিজমি কিনেছেন। ১২.৯১ কোটি রুপির বিনিময়ে ১.৫ একর কৃষিজমি কিনেছেন, যেখানে আছে ২.২১৮ বর্গফুটের একটি ভবন। গুঞ্জন উঠেছে, সুহানা ক্যারিয়ারে নানা কাজের পাশাপাশি কৃষিতেও যুক্ত হচ্ছেন।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা বলছে, এই জমি কিনতে সুহানা খান আপাতত ৭৭.৪৬ লক্ষ রুপি পরিশোধ করেছেন। অঞ্জলি, রেখা ও প্রিয়া খোট নামে তিন বোনের মালিকানাধীন এই জমিটি 'দেজা-ভু ফার্ম প্রাইভেট লিমিটেড'র নামে নিবন্ধিত হয়েছে।

মজার বিষয় হলো, সম্পত্তির রেজিস্ট্রেশন নথিতে সুহানা খানকে 'কৃষিবিদ' হিসাবে বর্ণনা করা হয়েছে। যদিও এই তারকা-সন্তান এখনও আনুষ্ঠানিকভাবে কৃষি ও কৃষিতে প্রবেশের পরিকল্পনা প্রকাশ করেননি। তবে নথিগুলো ইঙ্গিত দেয়, তিনি কৃষিক্ষেত্রে বেশ আগ্রহী।

আরো পড়ুন: হানিফ সংকেতের ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’

জানা গেছে, আলিবাগের থাল গ্রামে শাহরুখ খানের সমুদ্রমুখী সম্পত্তির কাছেই সুহানা খানের নতুন কৃষিজমি। এই ফার্মে একটি বিলাসবহুল সুইমিং পুল, একটি হেলিপ্যাড এবং আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250