মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সংগীত

কোক স্টুডিও বাংলায় বাপ্পা ও অদিতির ‘আনন্দধারা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

কোক স্টুডিও বাংলায় বাপ্পা ও অদিতি - ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাল কোক স্টুডিও বাংলার নতুন গান ‘আনন্দধারা।’ গানটিতে কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন এবং বাপ্পা মজুমদার। দ্বৈত কণ্ঠের এই গানটিকে নতুন সংগীতায়োজনের সঙ্গে উপস্থাপন করেছেন সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব। এই গানে শাস্ত্রীয় ও আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে।


অদিতি মহসিন ও বাপ্পা মজুমদার - ছবি: সংগৃহীত

অদিতি মহসিন বলেন, ‘আনন্দধারা’ গানটি মনে করিয়ে দেয়, সুখ বা আনন্দ আমাদের সবার ভেতরেই আছে। জীবনকে উপভোগ করতে পারলে, জীবনের জাদুকরী দিকটি উপলব্ধি করতে পারলেই আমরা সুখ খুঁজে পাব। প্রকৃতিতে সবকিছু যেভাবে একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকে, প্রকৃতি যেভাবে নিজের ভালোবাসা প্রকাশ করে– এই অনন্য ব্যাপারটিই এ গানের কথায় উঠে এসেছে।’

আরো পড়ুন: ডালাসে ‘ববিতা দিবস’ ঘোষণা

বাপ্পা মজুমদার বলেন, ‘রবীন্দ্রসংগীত পরিবেশন করা আমার জন্য সবসময়ই আনন্দের ব্যাপার। রবীন্দ্রসংগীতের সঙ্গে কোক স্টুডিও বাংলার ম্যাজিক মিলে এবার ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা হয়েছে, যা আমি খুবই উপভোগ করেছি। এই গানে আমরা কিছু বিষয়কে তুলে ধরেছি। আমি নিশ্চিত, দর্শক-শ্রোতারা গানটি শুনে প্রশান্তি অনুভব করবেন।’

এম/


কোক স্টুডিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250