রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

কোন দিকে যাচ্ছে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাস কয়েক ধরেই বলিউডে গুঞ্জন চলছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিবাহ বিচ্ছেদের। দিন কয়েক আগে এক অনুষ্ঠানে অভিষেকের হাতে বিয়ের আংটির অনুপস্থিতি নজরে আসে অনেকের। তার পরেই খবর পাওয়া যায়, ঐশ্বরিয়াকে নাকি সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করে দিয়েছেন অমিতাভ বচ্চন নিজে! প্রতিদিন বচ্চন পরিবারের অন্দরের অশান্তির খবর, অভিষেকের সঙ্গে বিশ্বসুন্দরীর ঘর ভাঙার জল্পনা ফিরে ফিরে এসেছে। তবু মুখে কুলুপ অভিষেকের। এর পেছনে রয়েছেন নাকি ঐশ্বরিয়া।

বলিউডে প্রায় দুই দশকের বেশি সময় ইতোমধ্যেই কাটিয়ে ফেলেছেন। বেশ কিছু বিতর্কও হয়েছে তাকে নিয়ে, বলা ভালো তার প্রেমজীবন নিয়ে। তবু প্রকাশ্যে কখনোই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া। 

আরো পড়ুন: দোয়া করেন, গুজব যেন সত্যি হয় : মৌসুমি হামিদ

প্রচারের আলোয় থেকেও নিজের চারপাশে যেন রেখেছেন পর্দার আড়াল। অভিষেকের সঙ্গে বিয়ের পর স্বামীকে একটি উপদেশ দেন ঐশ্বরিয়া। তারকা হলেও কীভাবে ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখবেন! ঐশ্বরিয়া বলেন, ‘আমরা যে জগতে বাস করি সেখানে কটাক্ষ, বিতর্ক থাকবেই, কিন্তু তা কোনো কারণে জীবনের আনন্দময় দিকগুলোর থেকে বড় নয়। কটূ কথা নয়, বরং মানুষের ভালোবাসাই সব থেকে বড়। তাই বিরূপ মন্তব্য নিয়ে বিচলিত হতে নেই।’

স্ত্রীর বলা এই কথাই এখন জীবনের এই পর্যায়ে এসে অক্ষরে অক্ষরে মেনে চলছেন অভিষেক, এমনটাই মত ঘনিষ্ঠজনদের।

এসি/ আই.কে.জে/

অভিষেক গুঞ্জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250