শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

কোনো ভোটারকে ভয় দেখানোর সুযোগ নেই : মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, নির্বাচনে কিছু তো বাধা থাকবেই। বাধা না থাকলে তো আর রাজনীতি হবে না। তিনি আরো বলেন কোনো ভোটারকে ভয় দেখানোর সুযোগ নেই।

বুধবার (২০শে ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহিয়া মাহি বলেন, প্রতিপক্ষ বাধা দেবে, আমি সেটাকে কাউন্টার দেব। আমাকে কোনো হুমকি দেওয়া হয়নি। প্রচারণায় একটু-আধটু বাধা আসবেই। এটা নরমাল। এটাকে আমরা কাউন্টার দেওয়ার চেষ্টা করছি।

আরো পড়ুনআবারো নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী

ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা বলেন, একটা বিষয় হচ্ছে আমি যখন যেভাবে প্রশাসনকে ইনফর্ম করেছি দ্রুত গতিতে তারা সেখানে পৌঁছেছে। কোনো ভোটারকে ভয় দেখানোর সুযোগ নেই। ভোটাররা যেন কেন্দ্রে উপস্থিত থাকে সেজন্য যা যা করার দরকার আমরা করছি।

এই সভায় রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীরা উপস্থিতি ছিলেন। মতবিনিময়ে প্রার্থীদের কথা শোনেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি নির্বাচনের ভোটগ্রহণের বিষয়ে কথা বলেন।

উল্লেখ্য, মাহি রাজশাহী-১ আসন (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। এই আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন।

এসি/ আই.কে.জে/


মাহিয়া মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250