বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

কোরআন পোড়ানোয় তরুণ আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

বাগেরহাটের মোল্লাহাটে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় মাহমুদ শেখ (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ই ডিসেম্বর) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

এর আগেও গত জুলাই মাসে মাহমুদ শেখ একই কারণে আটক হয়েছিলেন। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিন পান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ওই তরুণ একটি বাগানে কোরআন শরীফে আগুন ধরিয়ে দেন। তখন পাশের বাড়ির এক তরুণ তা দেখে ছুটে আসেন এবং তাকে আটকাতে গেলে মাহমুদ দৌড়ে পালিয়ে যান। পরে আগুন নিভিয়ে কোরআন শরীফটি উদ্ধার করা হয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, সন্ধ্যায় কাহালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক মাহমুদ আগেও একই কাজ করেছিলেন।

এসকে/ 

কোরআন আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250